৬৫/১১৯. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ৪৬১১ - কিসাস, দিয়ত ও ক্ষমা

আল্লাহর বাণীঃ এবং যখমের বদল অনুরূপ যখম। (সূরা আল-মায়িদাহ ৫/৪৫)

কিসাস ও দিয়ত: ন্যায়বিচারের সঙ্গে ক্ষমার সুন্দর দিক

সহীহ বুখারীহাদিস নম্বর ৪৬১১

مُحَمَّدُ بْنُ سَلَامٍ أَخْبَرَنَا الْفَزَارِيُّ عَنْ حُمَيْدٍ عَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ كَسَرَتْ الرُّبَيِّعُ وَهْيَ عَمَّةُ أَنَسِ بْنِ مَالِكٍ ثَنِيَّةَ جَارِيَةٍ مِنَ الْأَنْصَارِ فَطَلَبَ الْقَوْمُ الْقِصَاصَ فَأَتَوْا النَّبِيَّ ﷺ فَأَمَرَ النَّبِيُّ ﷺ بِالْقِصَاصِ فَقَالَ أَنَسُ بْنُ النَّضْرِ عَمُّ أَنَسِ بْنِ مَالِكٍ لَا وَاللهِ لَا تُكْسَرُ سِنُّهَا يَا رَسُوْلَ اللهِ فَقَالَ رَسُوْلُ اللهِ ﷺ يَا أَنَسُ كِتَابُ اللهِ الْقِصَاصُ فَرَضِيَ الْقَوْمُ وَقَبِلُوا الْأَرْشَ فَقَالَ رَسُوْلُ اللهِ ﷺ إِنَّ مِنْ عِبَادِ اللهِ مَنْ لَوْ أَقْسَمَ عَلَى اللهِ لَأَبَرَّهُ.

আনাস (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেছেন, রুবাঈ যিনি আনাস (রাঃ)-এ ফুফু, এক আনসার মহিলার সামনের একটি বড় দাঁত ভেঙ্গে ফেলেছিল। এরপর আহত মহিলার গোত্র এর কিসাস দাবী করে। তারা নবী (ﷺ)-এর নিকট এলো, নবী (ﷺ) কিসাসের নির্দেশ দিলেন, আনাস ইবনু মালিকের চাচা আনাস ইবনু নযর (রাঃ) বললেন, হে আল্লাহ্‌র রাসূল! আল্লাহ্‌র শপথ রুবাঈ-এর দাঁত ভাঙ্গা হবে না। রাসূল (ﷺ) বললেন, হে আনাস! আল্লাহ্‌র কিতাব তো “বদলা”র বিধান দেয়। পরবর্তীতে বিরোধীপক্ষ রাযী হয়ে মুক্তিপণ বা দিয়ত গ্রহণ করল। এরপর রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আল্লাহ্‌র কতক বান্দা আছে যারা আল্লাহ্‌র নামে কসম করলে আল্লাহ তা‘আলা তাদের কসম সত্যে পরিণত করেন।

সহীহ বুখারী হাদিস ৪৬১১-এর সারসংক্ষেপ

এই হাদিসে রুবাই (রাঃ)-এর ঘটনায় কিসাসের বিধান এসেছে। তিনি এক আনসার নারীর সামনের দাঁত ভেঙে ফেলেন। আহত পক্ষ কিসাস দাবি করে এবং নবী (صلى الله عليه وسلم) কিসাসের নির্দেশ দেন। আনাস ইবনু নযর (রাঃ) বলেন, আল্লাহর শপথ, রুবাই-এর দাঁত ভাঙা হবে না। তখন রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেন, আল্লাহর কিতাব তো কিসাসের বিধান দেয়। পরে আহত পক্ষ রাজি হয়ে দিয়ত গ্রহণ করে। এরপর নবী (صلى الله عليه وسلم) বলেন, আল্লাহর কতক বান্দা আছেন, তারা আল্লাহর নামে কসম করলে আল্লাহ তা সত্যে পরিণত করেন। এই হাদিসে ন্যায়বিচার, কিসাস, দিয়ত এবং আল্লাহর নেক বান্দাদের মর্যাদা সুন্দরভাবে ফুটে উঠেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ক্ষতির ক্ষেত্রে কিসাসের বিধান আল্লাহর কিতাবে আছে।
  • আহত পক্ষ চাইলে দিয়ত গ্রহণের মাধ্যমে মীমাংসা হতে পারে।
  • বিচারে আবেগ নয়, আল্লাহর বিধানকে মানতে হয়।
  • আল্লাহর কিছু বান্দার মর্যাদা বিশেষভাবে উল্লেখিত হয়েছে।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন