৬৫/১২০. অধ্যায়ঃ
আল্লাহর বাণীঃ হে রসূল! আপনি তা পৌঁছে দিন যা আপনার প্রতি আপনার রবের তরফ থেকে অবতীর্ণ করা হয়েছে। (সূরা আল-মায়িদাহ ৫/৬৭)
সহিহ বুখারী : ৪৬১২
সহিহ বুখারীহাদিস নম্বর ৪৬১২
مُحَمَّدُ بْنُ يُوْسُفَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ إِسْمَاعِيْلَ عَنْ الشَّعْبِيِّ عَنْ مَسْرُوْقٍ عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ مَنْ حَدَّثَكَ أَنَّ مُحَمَّدًا صلى الله عليه وسلم كَتَمَ شَيْئًا مِمَّا أَنْزَلَ اللهُ عَلَيْهِ فَقَدْ كَذَبَ وَاللهُ يَقُوْلُ : {يٰٓأَيُّهَا الرَّسُوْلُ بَلِّغْ مَآ أُنْزِلَ إِلَيْكَ مِنْ رَّبِّكَ}الْآيَةَ
‘আয়িশাহ (রাঃ) হতে বর্ণিতঃ
যদি কেউ তোমাকে বলে যে, তাঁর উপর অবতীর্ণ বিষয়ের সামান্য কিছুও মুহাম্মাদ (ﷺ) গোপন করেছেন, তাহলে অবশ্যই সে মিথ্যা বলেছে। আল্লাহ বলেছেন, “হে রাসূল! আপনি তা পৌঁছে দিন যা আপনার প্রতি আপনার রবের তরফ থেকে অবতীর্ণ করা হয়েছে।”
[৩২৩৪] (আধুনিক প্রকাশনীঃ ৪২৫১,ইসলামী ফাউন্ডেশনঃ ৪২৫৪)
