৬৫/১৮১. অধ্যায়ঃ

আল্লাহ তা‘আলার বাণীঃ

সহিহ বুখারীহাদিস নম্বর ৪৬৮৭

مُسَدَّدٌ حَدَّثَنَا يَزِيْدُ هُوَ ابْنُ زُرَيْعٍ حَدَّثَنَا سُلَيْمَانُ التَّيْمِيُّ عَنْ أَبِيْ عُثْمَانَ عَنْ ابْنِ مَسْعُوْدٍ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَجُلًا أَصَابَ مِنْ امْرَأَةٍ قُبْلَةً فَأَتَى رَسُوْلَ اللهِ صلى الله عليه وسلم فَذَكَرَ ذَلِكَ لَهُ فَأُنْزِلَتْ عَلَيْهِ {وَأَقِمْ الصَّلَاةَ طَرَفَيْ النَّهَارِ وَزُلَفًا مِنْ اللَّيْلِ إِنَّ الْحَسَنَاتِ يُذْهِبْنَ السَّيِّئَاتِ ذَلِكَ ذِكْرَى لِلذَّاكِرِيْنَ}قَالَ الرَّجُلُ أَلِيَ هَذِهِ قَالَ لِمَنْ عَمِلَ بِهَا مِنْ أُمَّتِي.

ইবনু মাস‘ঊদ (রাঃ) হতে বর্ণিতঃ

একবার এক ব্যক্তি এক মহিলাকে চুমু দিলেন। তারপর রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এসে এ ঘটনা বললেন, তখন (এ ঘটনা উপলক্ষে) এ আয়াত নাযিল হয়।وَأَقِمِ الصَّلَاةَ طَرَفَيِ النَّهَارِ وَزُلَفًا مِّنَ اللَّيْلِ إِنَّ الْحَسَنَاتِ يُذْهِبْنَ السَّيِّئَاتِ ذَلِكَ ذِكْرَى لِلذَّاكِرِينَ‘‘সালাত কায়েম করবে দিনের দু’ প্রান্তে এবং রাতের প্রথমভাগে। পুণ্য অবশ্যই মুছে ফেলে বদ কাজ। যারা নসীহাত গ্রহণ করে তাদের জন্য এটি এক নাসীহাত’’ (সূরা হূদ ১১/১১৪)।তখন সে লোকটি বলল, এ নির্দেশ কি কেবল আমার জন্য? রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আমার উম্মতের যেই এর আমল করবে তার জন্য।

[৫২৬] (আধুনিক প্রকাশনীঃ ৪৩২৬,ইসলামী ফাউন্ডেশনঃ ৪৩২৭)[১] দিবসের প্রথমভাগে ফাজ্র সলাত, দ্বিতীয়ভাগে যুহ্র ও ‘আসরের সলাত এবং রাতের প্রথমভাগে মাগরিব ও ‘ইশার সলাত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন