৬৫/২১৯. অধ্যায়ঃ
আল্লাহ তা'আলার বাণী: আপনি কি তাকে লক্ষ্য করেছেন, যে আমার আয়াতসমূহকে অবিশ্বাস করে এবং বলে: অবশ্যই আমাকে ধন-সম্পত্তি ও সন্তান-সন্ততি দেওয়া হবে। (সূরা মারইয়াম ১৯/৭৭)
সহিহ বুখারী : ৪৭৩২
সহিহ বুখারীহাদিস নম্বর ৪৭৩২
الْحُمَيْدِيُّ حَدَّثَنَا سُفْيَانُ عَنِ الْأَعْمَشِ عَنْ أَبِي الضُّحَى عَنْ مَسْرُوْقٍ قَالَ سَمِعْتُ خَبَّابًا قَالَ جِئْتُ الْعَاصَ بْنَ وَائِلٍ السَّهْمِيَّ أَتَقَاضَاهُ حَقًّا لِيْ عِنْدَهُ فَقَالَ لَا أُعْطِيْكَ حَتَّى تَكْفُرَ بِمُحَمَّدٍ صلى الله عليه وسلم فَقُلْتُ لَا حَتَّى تَمُوْتَ ثُمَّ تُبْعَثَ قَالَ وَإِنِّيْ لَمَيِّتٌ ثُمَّ مَبْعُوْثٌ قُلْتُ نَعَمْ قَالَ إِنَّ لِيْ هُنَاكَ مَالًا وَوَلَدًا فَأَقْضِيْكَهُ فَنَزَلَتْ هَذِهِ الْآيَةُ {أَفَرَأَيْتَ الَّذِيْ كَفَرَ بِاٰيٰتِنَا وَقَالَ لَأُوْتَيَنَّ مَالًا وَّوَلَدًا} رَوَاهُ الثَّوْرِيُّ وَشُعْبَةُ وَحَفْصٌ وَأَبُوْ مُعَاوِيَةَ وَوَكِيْعٌ عَنِ الْأَعْمَشِ.
মাসরূক (রাঃ) হতে বর্ণিতঃ
আমি খাব্বাব (রাঃ)-কে বলতে শুনেছি, তিনি (রাঃ) বলেন, আমি আস ইবনু ওয়াইল সাহমীর নিকট গেলাম; তার কাছে আমার কিছু পাওনা ছিল, তা আদায় করার জন্য। আস ইবনু ওয়াইল বলল, আমি তোমার প্রাপ্য তোমাকে দিব না, যতক্ষণ তুমি মুহাম্মাদ (ﷺ)-এর প্রতি অবিশ্বাস না কর। [১] তখন আমি বললাম, না, এমনকি তুমি মরে গিয়ে পুনরায় জীবিত হয়ে আসলেও তা হবে না।আস ইবনু ওয়াইল বলল, আমি কি মরে যাবার পরে আবার জীবিত হব? আমি বললাম, হ্যাঁ। আস ইবনু ওয়াইল বলল, অবশ্যই সেখানেও আমার ধন-সম্পদ এবং সন্তান-সন্ততি থাকবে, তা থেকে আমি তোমার ঋণ শোধ করব। তখন এ আয়াত অবতীর্ণ হয়ঃ ‘তুমি কি লক্ষ্য করেছ তাকে, যে আমার আয়াতসমূহ প্রত্যাখ্যান করে এবং বলে, আমাকে ধন-সম্পদ ও সন্তান-সন্ততি দেয়া হবেই।” এ হাদিসটি সাওরী (রহঃ) ... আ‘মাশ (রহঃ) থেকে বর্ণনা করেন।
[২০৯১] (আধুনিক প্রকাশনীঃ ৪৩৭১,ইসলামী ফাউন্ডেশনঃ ৪৩৭৩)[১] অর্থাৎ যতক্ষণ মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-কে নাবী মানতে অস্বীকার না কর।
