৬৫/২২১. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৪৭৩৪ - পাওনার চাপে ঈমানের পরীক্ষা
‘‘কখনই নয় আমি সে যা বলে তা লিখে রাখব এবং তার শাস্তি বৃদ্ধি করতে থাকব।’ (সূরা মারইয়াম ১৯/৭৯)
পাওনার চাপে ঈমানের পরীক্ষা: খাব্বাব (রাঃ)-এর অবস্থান
সহীহ বুখারী : ৪৭৩৪
সহীহ বুখারীহাদিস নম্বর ৪৭৩৪
بِشْرُ بْنُ خَالِدٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ سُلَيْمَانَ سَمِعْتُ أَبَا الضُّحَى يُحَدِّثُ عَنْ مَسْرُوْقٍ عَنْ خَبَّابٍ قَالَ كُنْتُ قَيْنًا فِي الْجَاهِلِيَّةِ وَكَانَ لِيْ دَيْنٌ عَلَى الْعَاصِ بْنِ وَائِلٍ قَالَ فَأَتَاهُ يَتَقَاضَاهُ فَقَالَ لَا أُعْطِيْكَ حَتَّى تَكْفُرَ بِمُحَمَّدٍ ﷺ فَقَالَ وَاللهِ لَا أَكْفُرُ حَتَّى يُمِيْتَكَ اللهُ ثُمَّ يَبْعَثَكَ قَالَ فَذَرْنِيْ حَتَّى أَمُوْتَ ثُمَّ أُبْعَثَ فَسَوْفَ أُوْتَى مَالًا وَوَلَدًا فَأَقْضِيْكَ فَنَزَلَتْ هَذِهِ الْآيَةُ ﴾أَفَرَأَيْتَ الَّذِيْ كَفَرَ بِاٰيٰتِنَا وَقَالَ لَأُوْتَيَنَّ مَالًا وَّوَلَدًا﴿.
খাব্বাব (রাঃ) হতে বর্ণিতঃ
আমি জাহিলীয়াতের যুগে কর্মকার ছিলাম। সে সময় ‘আস ইবনু ওয়ায়েলের কাছে আমার কিছু পাওনা ছিল। আমি পাওনা আদায় করতে তার কাছে আসলে সে বলল, আমি তোমার পাওনা শোধ করব না, যতক্ষণ না তুমি মুহাম্মাদ (ﷺ)-কে অস্বীকার কর। তখন তিনি বললেন, আল্লাহ্র কসম, আমি অস্বীকার করব না। এমনকি আল্লাহ্ তোমাকে মৃত্যু দেয়ার পর আবার তোমাকে জীবিত করার পরেও নহে। বলল, তাহলে তুমি আমাকে ছেড়ে দাও মৃত্যুর পর আবার জীবিত হয়ে ওঠা পর্যন্ত। তখন তো আমাকে ধন-সন্তান দেয়া হবে। তখন তোমাকে পরিশোধ করে দেব।এ প্রসঙ্গে এ আয়াত অবতীর্ণ হয় ঃ “কি তাকে লক্ষ্য করেছ, যে আমার আয়াতসমূহ প্রত্যাখ্যান করে এবং বলে, আমাকে ধন-সম্পদ ও সন্তান-সন্ততি দেয়া হবে” (সূরা মারইয়াম ১৯/৭৭)।
সহীহ বুখারী হাদিস ৪৭৩৪-এর সারসংক্ষেপ
এই বর্ণনায় খাব্বাব (রাঃ) বলেন, জাহিলিয়াতের যুগে তিনি কর্মকার ছিলেন এবং আস ইবনু ওয়াইলের কাছে তাঁর পাওনা ছিল। তিনি পাওনা চাইতে গেলে আস বলে, মুহাম্মাদ (صلى الله عليه وسلم)-কে অস্বীকার না করা পর্যন্ত সে পাওনা দেবে না। খাব্বাব (রাঃ) আল্লাহর কসম করে জানান, তিনি অস্বীকার করবেন না; এমনকি আল্লাহ তাকে মৃত্যু দেওয়ার পর পুনরায় জীবিত করলেও না। আস তখন বলে, পুনরুত্থানের পর সে ধন-সন্তান পাবে এবং তখন ঋণ শোধ করবে। এই ঘটনার ওপর আয়াত নাজিল হয়। হাদিসটি দেখায়, ঈমানের পরীক্ষা কখনও অর্থনৈতিক চাপের মাধ্যমেও আসতে পারে। কিন্তু মুমিনের কাছে রাসূলের সত্যতা দুনিয়ার টাকার চেয়ে বড়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- অর্থনৈতিক চাপ ঈমান ত্যাগের কারণ হতে পারে না।
- সাহাবীরা রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর প্রতি বিশ্বাসে দৃঢ় ছিলেন।
- পুনরুত্থান নিয়ে বিদ্রূপ বা অহংকারী দাবি করা ভ্রান্ত।
- আল্লাহর আয়াত প্রত্যাখ্যানের পরিণতি হালকা করে দেখা উচিত নয়।
