৬৫/২৩৯. অধ্যায়ঃ

পরিচ্ছেদ নাই।

সহিহ বুখারীহাদিস নম্বর ৪৭৫৩

مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا يَحْيَى عَنْ عُمَرَ بْنِ سَعِيْدِ بْنِ أَبِيْ حُسَيْنٍ قَالَ حَدَّثَنِي ابْنُ أَبِيْ مُلَيْكَةَ قَالَ اسْتَأْذَنَ ابْنُ عَبَّاسٍ قَبْلَ مَوْتِهَا عَلَى عَائِشَةَ وَهِيَ مَغْلُوْبَةٌ قَالَتْ أَخْشَى أَنْ يُثْنِيَ عَلَيَّ فَقِيْلَ ابْنُ عَمِّ رَسُوْلِ اللهِ صلى الله عليه وسلم وَمِنْ وُجُوْهِ الْمُسْلِمِيْنَ قَالَتْ ائْذَنُوْا لَهُ فَقَالَ كَيْفَ تَجِدِيْنَكِ قَالَتْ بِخَيْرٍ إِنْ اتَّقَيْتُ قَالَ فَأَنْتِ بِخَيْرٍ إِنْ شَاءَ اللهُ زَوْجَةُ رَسُوْلِ اللهِ صلى الله عليه وسلم وَلَمْ يَنْكِحْ بِكْرًا غَيْرَكِ وَنَزَلَ عُذْرُكِ مِنْ السَّمَاءِ وَدَخَلَ ابْنُ الزُّبَيْرِ خِلَافَهُ فَقَالَتْ دَخَلَ ابْنُ عَبَّاسٍ فَأَثْنَى عَلَيَّ وَوَدِدْتُ أَنِّي{كُنْتُ نِسْيًا مَّنْسِيًّا}.

ইব্‌নু আবূ মুলাইকাহ (রাঃ) হতে বর্ণিতঃ

ইবনু আব্বাস (রাঃ) আয়েশা (রাঃ)-এর ওফাতের পূর্বে তাঁর কাছে যাওয়ার জন্য অনুমতি চাইলেন। এ সময় তিনি [আয়েশা (রাঃ)] মৃত্যুশয্যায় শায়িত ছিলেন। তিনি বললেন, “আমি ভয় করছি, তিনি আমার কাছে এসে আমার সুখ্যাতি করবেন।” তখন তাঁর [আয়েশা (রাঃ)]-এর কাছে বলা হল, “তিনি হলেন রসূলুল্লাহ (ﷺ)-এর চাচাতো ভাই এবং সম্মানিত মুসলিমদের অন্তর্ভুক্ত।” তিনি বললেন, “তবে তাঁকে অনুমতি দাও।”তিনি (এসে) জিজ্ঞেস করলেন, “আপনার কাছে আপনার অবস্থা কেমন লাগছে?”তিনি বললেন, “আমি যদি নেক হই তবে ভালই আছি।”ইবনু আব্বাস (রাঃ) বললেন, “আল্লাহ চাহেন তো আপনি নেকই আছেন। আপনি রসূলুল্লাহ (ﷺ)-এর সহধর্মিণী এবং তিনি আপনাকে ব্যতীত আর কোন কুমারীকে বিবাহ করেননি এবং আপনার নির্দোষিতা আসমান থেকে অবতীর্ণ হয়েছে।”এরপর তাঁর পেছনে ইবনু যুবাইর (রাঃ) প্রবেশ করলেন। তখন আয়েশা (রাঃ) বললেন, “ইবনু আব্বাস (রাঃ) আমার কাছে এসেছিলেন এবং আমার সুখ্যাতি করেছেন। কিন্তু আমি এটাই পছন্দ করি যে, আমি যেন লোকের স্মৃতির পাতা থেকে পুরোপুরি মুছে যাই।”

[৩৭৭১] (আধুনিক প্রকাশনীঃ ৪৩৯২,ইসলামী ফাউন্ডেশনঃ ৪৩৯৪)

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন