৬৫/২৩৯. অধ্যায়ঃ
পরিচ্ছেদ নাই।
সহিহ বুখারী : ৪৭৫৪
সহিহ বুখারীহাদিস নম্বর ৪৭৫৪
مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ بْنُ عَبْدِ الْمَجِيْدِ حَدَّثَنَا ابْنُ عَوْنٍ عَنِ الْقَاسِمِ أَنَّ ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُ اسْتَأْذَنَ عَلَى عَائِشَةَ نَحْوَهُ وَلَمْ يَذْكُرْ {نِسْيًا مَّنْسِيًّا}.
কাসিম (রাঃ) হতে বর্ণিতঃ
ইবনু আব্বাস (রাঃ) আয়েশা (রাঃ)-এর নিকট যাওয়ার জন্য অনুমতি চাইলেন। পরবর্তী অংশ উক্ত হাদিসের অনুরূপ। এতে نِسْيًا مَّنْسِيًّا (স্মৃতি থেকে বিস্মৃত হয়ে যেতাম) অংশটি নেই।
[৩৭৭১] (আধুনিক প্রকাশনীঃ ৪৩৯৩,ইসলামী ফাউন্ডেশনঃ ৪৩৯৫)
