৬৫/২৭৩. অধ্যায়ঃ
পরিচ্ছেদ নাই।
সহিহ বুখারী : ৪৮০৬
সহিহ বুখারীহাদিস নম্বর ৪৮০৬
مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا غُنْدَرٌ حَدَّثَنَا شُعْبَةُ عَنِ الْعَوَّامِ قَالَ سَأَلْتُ مُجَاهِدًا عَنْ السَّجْدَةِ فِيْ ص قَالَ سُئِلَ ابْنُ عَبَّاسٍ فَقَالَ {أُوْلَئِكَ الَّذِيْنَ هَدَى اللهُ فَبِهُدَاهُمْ اقْتَدِهْ} وَكَانَ ابْنُ عَبَّاسٍ يَسْجُدُ فِيْهَا.
‘আও্ওয়াম (রাঃ) হতে বর্ণিতঃ
আমি মুজাহিদকে সূরা সাদের সিজদা সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, (এ বিষয়ে) ইবনু আব্বাস (রাঃ)-কে জিজ্ঞেস করা হলে, তিনি পাঠ করলেন, أُولٓٓئِكَ الَّذِيْنَ هَدَى اللهُ فَبِهُدَاهُمْ اقْتَدِهْ ‘তাদেরকেই আল্লাহ সৎপথে পরিচালিত করেছেন, সুতরাং তাদের পথের অনুসরণ কর’। ইবনু আব্বাস (রাঃ) এতে সিজদা করতেন।
[৩৪২১] (আধুনিক প্রকাশনীঃ ৪৪৪২,ইসলামী ফাউন্ডেশনঃ ৪৪৪৩)
