৬৫/২৮৭. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ৪৮২১ - কুরাইশদের দুর্ভিক্ষ ও দোয়ার শিক্ষা

আল্লাহর বাণী: তা আবৃত করে ফেলবে মানব জাতিকে, এ হবে মর্মন্তুদ শাস্তি। (সূরা আদ-দুখান ৪৪/১১)

কুরাইশদের দুর্ভিক্ষ: দুখান হাদিসের মূল শিক্ষা

সহীহ বুখারীহাদিস নম্বর ৪৮২১

يَحْيَى حَدَّثَنَا أَبُوْ مُعَاوِيَةَ عَنِ الْأَعْمَشِ عَنْ مُسْلِمٍ عَنْ مَسْرُوْقٍ قَالَ قَالَ عَبْدُ اللهِ إِنَّمَا كَانَ هَذَا لِأَنَّ قُرَيْشًا لَمَّا اسْتَعْصَوْا عَلَى النَّبِيِّ ﷺ دَعَا عَلَيْهِمْ بِسِنِيْنَ كَسِنِيْ يُوْسُفَ فَأَصَابَهُمْ قَحْطٌ وَجَهْدٌ حَتَّى أَكَلُوا الْعِظَامَ فَجَعَلَ الرَّجُلُ يَنْظُرُ إِلَى السَّمَاءِ فَيَرَى مَا بَيْنَهُ وَبَيْنَهَا كَهَيْئَةِ الدُّخَانِ مِنَ الْجَهْدِ فَأَنْزَلَ اللهُ تَعَالَى {فَارْتَقِبْ يَوْمَ تَأْتِي السَّمَآءُ بِدُخَانٍ مُّبِيْنٍ لا - يَّغْشَى النَّاسَ ط هٰذَا عَذَابٌ أَلِيْمٌ}قَالَ فَأُتِيَ رَسُوْلُ اللهِ ﷺ فَقِيْلَ لَهُ يَا رَسُوْلَ اللهِ اسْتَسْقِ اللهَ لِمُضَرَ فَإِنَّهَا قَدْ هَلَكَتْ قَالَ لِمُضَرَ إِنَّكَ لَجَرِيْءٌ فَاسْتَسْقَى لَهُمْ فَسُقُوْا فَنَزَلَتْ {إِنَّكُمْ عَآئِدُوْنَ} فَلَمَّا أَصَابَتْهُمْ الرَّفَاهِيَةُ عَادُوْا إِلَى حَالِهِمْ حِيْنَ أَصَابَتْهُمْ الرَّفَاهِيَةُ فَأَنْزَلَ اللهُ عَزَّ وَجَلَّ {يَوْمَ نَبْطِشُ الْبَطْشَةَ الْكُبْرٰى إِنَّا مُنْتَقِمُوْنَ} قَالَ يَعْنِيْ يَوْمَ بَدْرٍ.

‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ

এ অবস্থা এ জন্য যে, কুরাইশরা যখন রাসূল (ﷺ)-এর নাফরমানী করল, তখন তিনি তাদের বিরুদ্ধে এমন দুর্ভিক্ষের দোয়া করলেন, যেমন দুর্ভিক্ষ হয়েছিল ইউসুফ (আঃ)-এর সময়ে। তারপর তাদের উপর দুর্ভিক্ষ ও ক্ষুধার কষ্ট এমনভাবে আপতিত হল যে, তারা হাড্ডি খেতে আরম্ভ করল। তখন মানুষ আকাশের দিকে তাকালে ক্ষুধার তাড়নায় তারা আকাশ ও তাদের মাঝে শুধু ধোঁয়ার মত দেখতে পেত। এ সম্পর্কেই আল্লাহ্ অবতীর্ণ করলেন, “অতএব তুমি অপেক্ষা কর সেদিনের, যেদিন স্পষ্ট ধূম্রাচ্ছন্ন হবে আকাশ এবং তা ছেয়ে ফেলবে মানব জাতিকে। এ হবে মর্মন্তুদ শাস্তি।”বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট (কাফিরদের পক্ষ থেকে) এক ব্যক্তি এসে বলল, হে আল্লাহ্‌র রাসূল! মুদার গোত্রের জন্য বৃষ্টির দোয়া করুন। তারা তো ধ্বংস হয়ে গেল। তিনি [রাসূল (ﷺ)] বললেন, মুদার গোত্রের জন্য দোয়া করতে বলছ। তুমি তো খুব সাহসী। তারপর তিনি বৃষ্টির জন্য দোয়া করলেন এবং বৃষ্টি হল। তখন অবতীর্ণ হল, তোমরা তো তোমাদের আগের অবস্থায় ফিরে যাবে। যখন তাদের সচ্ছলতা ফিরে এলো, তখন আবার নিজেদের আগের অবস্থায় ফিরে গেল। তারপর আল্লাহ্ নাযিল করলেন, “যেদিন আমি তোমাদের প্রবলভাবে পাকড়াও করব, সেদিন আমি তোমাদের প্রতিশোধ নেই। বর্ণনাকারী বলেন, অর্থাৎ বদর যুদ্ধের দিন।

সহীহ বুখারী হাদিস ৪৮২১-এর সারসংক্ষেপ

এই হাদিসে কুরাইশদের নাফরমানি, দুর্ভিক্ষ এবং পরে বৃষ্টির জন্য দোয়ার ঘটনা এসেছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাদের বিরুদ্ধে ইউসুফ (আঃ)-এর সময়ের দুর্ভিক্ষের মতো কষ্টের দোয়া করেন। এরপর ক্ষুধা এমন অবস্থায় পৌঁছে যে তারা আকাশ ও নিজেদের মাঝে ধোঁয়ার মতো দেখতে পেত। এটাই দুখান বা ধোঁয়া-সংক্রান্ত বর্ণনার একটি অংশ। পরে তারা বিপদে পড়ে বৃষ্টির দোয়া চাইলে নবী (صلى الله عليه وسلم) দোয়া করেন এবং বৃষ্টি হয়। কিন্তু সচ্ছলতা ফিরে আসার পর তারা আবার আগের অবস্থায় ফিরে যায়। তাই বদর যুদ্ধের দিন ‘প্রবল পাকড়াও’-এর কথা বলা হয়েছে। হাদিসটি আমাদের শেখায়, বিপদের সময় আল্লাহর দিকে ফেরা ভালো, কিন্তু বিপদ কেটে গেলে সেই শিক্ষা ভুলে যাওয়া বড় ক্ষতির কারণ হতে পারে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • বিপদের সময় আল্লাহর কাছে দোয়া করা উচিত।
  • সচ্ছলতা ফিরে এলে আগের ভুলে ফিরে যাওয়া নিন্দনীয়।
  • নাফরমানির পরিণতি সম্পর্কে হাদিসটি সতর্ক করে।
  • বদরের ঘটনা আল্লাহর পাকড়াওয়ের কথা মনে করায়।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন