৬৫/৩০২. অধ্যায়ঃ

যারা ঘরের পেছন থেকে আপনাকে চিৎকার করে ডাকে, তাদের অধিকাংশই অবুঝ। (সূরা আল-হুজুরাত ৪৯/৪)

সহিহ বুখারীহাদিস নম্বর ৪৮৪৭

الْحَسَنُ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا حَجَّاجٌ عَنْ ابْنِ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي ابْنُ أَبِيْ مُلَيْكَةَ أَنَّ عَبْدَ اللهِ بْنَ الزُّبَيْرِ أَخْبَرَهُمْ أَنَّهُ قَدِمَ رَكْبٌ مِنْ بَنِيْ تَمِيْمٍ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ أَبُوْ بَكْرٍ أَمِّرْ الْقَعْقَاعَ بْنَ مَعْبَدٍ وَقَالَ عُمَرُ بَلْ أَمِّرْ الْأَقْرَعَ بْنَ حَابِسٍ فَقَالَ أَبُوْ بَكْرٍ مَا أَرَدْتَ إِلَى أَوْ إِلَّا خِلَافِيْ فَقَالَ عُمَرُ مَا أَرَدْتُ خِلَافَكَ فَتَمَارَيَا حَتَّى ارْتَفَعَتْ أَصْوَاتُهُمَا فَنَزَلَ فِيْ ذَلِكَ {يٰٓأَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تُقَدِّمُوْا بَيْنَ يَدَيْ اللهِ وَرَسُوْلِهٰ}حَتَّى انْقَضَتْ الآيَةُ.

ইব্‌নু আবূ মুলাইকাহ (রাঃ) হতে বর্ণিতঃ

“আবদুল্লাহ ইবন যুবাইর (রাঃ) তাঁদেরকে জানিয়েছেন যে, একবার বনি তামীম গোত্রের একদল লোক সওয়ার হয়ে নবী (ﷺ)-এর কাছে আসলেন। আবু বকর সিদ্দীক (রাঃ) বললেন, ‘কা়কা ইবন মাবাদ (রাঃ)-কে আমীর বানানো হোক’ এবং উমর (রাঃ) বললেন, আকরা ইবন হাবিস (রাঃ)-কে আমীর নিয়োগ করা হোক। তখন আবু বকর সিদ্দীক (রাঃ) বললেন, ‘আপনার ইচ্ছে হলো কেবল আমার বিরোধিতা করা।’ উত্তরে উমর (রাঃ) বললেন, ‘আমি আপনার বিরোধিতা করার ইচ্ছে করিনি।’ এ নিয়ে তাঁরা পরস্পর তর্ক-বিতর্ক করতে লাগলেন, এক পর্যায়ে তাঁদের আওয়াজ উঁচু হয়ে গেল। এ উপলক্ষে আল্লাহ অবতীর্ণ করলেন, “হে মুমিনগণ! আল্লাহ ও তাঁর রাসূলের সমক্ষে তোমরা কোন বিষয়ে অগ্রণী হয়ো না.....আয়াত শেষ।

[৪৩৬৭] (আধুনিক প্রকাশনীঃ ৪৪৮০,ইসলামী ফাউন্ডেশনঃ ৪৪৮৩)

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন