৬৫/৩২২. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ৪৮৭৫ - বদরের দোয়া ও আল্লাহর ওয়াদা

আল্লাহর বাণী: অচিরেই এ দল পরাভূত হবে এবং পৃষ্ঠপ্রদর্শন করে পালাবে। (সূরা আল-কামার ৫৪/৪৫)

বদরের দোয়া: আল্লাহর ওয়াদার ওপর ভরসা ও নবী (صلى الله عليه وسلم)-এর অনুনয়

সহীহ বুখারীহাদিস নম্বর ৪৮৭৫

مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ حَوْشَبٍ حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ حَدَّثَنَا خَالِدٌ عَنْ عِكْرِمَةَ عَنْ ابْنِ عَبَّاسٍ ح و مُحَمَّدٌ حَدَّثَنَا عَفَّانُ بْنُ مُسْلِمٍ عَنْ وُهَيْبٍ حَدَّثَنَا خَالِدٌ عَنْ عِكْرِمَةَ عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا أَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ وَهُوَ فِيْ قُبَّةٍ يَوْمَ بَدْرٍ اللَّهُمَّ إِنِّيْ أَنْشُدُكَ عَهْدَكَ وَوَعْدَكَ اللهُمَّ إِنْ تَشَأْ لَا تُعْبَدْ بَعْدَ الْيَوْمِ فَأَخَذَ أَبُوْ بَكْرٍ بِيَدِهِ فَقَالَ حَسْبُكَ يَا رَسُوْلَ اللهِ أَلْحَحْتَ عَلَى رَبِّكَ وَهُوَ يَثِبُ فِي الدِّرْعِ فَخَرَجَ وَهُوَ يَقُوْلُ ﴾سَيُهْزَمُ الْجَمْعُ وَيُوَلُّوْنَ الدُّبُرَ﴿.

ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূল (ﷺ) বদর যুদ্ধের দিন একটি ছোট্ট তাঁবুতে অবস্থান করে এ দোয়া করেছিলেন- হে আল্লাহ্! আমি তোমার নিকট তোমার ওয়াদা ও অঙ্গীকার বাস্তবায়ন কামনা করছি! হে আল্লাহ্! তুমি যদি চাও, আজকের দিনের পর তোমার ইবাদত না কর হোক....ঠিক এ সময়ই আবূ বাক্র সিদ্দীক (রাঃ) তাঁর হস্ত ধারণ পূর্বক বললেন, হে আল্লাহ্‌র রাসূল! যথেষ্ট হয়েছে। আপনি আপনার প্রতিপালকের নিকট অনুনয়-বিনয়ের সঙ্গে বহু দোয়া করেছেন। এ সময় রাসূল (ﷺ) বর্ম পরিহিত অবস্থায় উঠে দাঁড়ালেন।তাই তিনি আয়াত দু’টো পড়তে পড়তে তাঁবু থেকে বেরিয়ে এলেন, “এ দল তো শীঘ্রই পরাজিত হবে এবং পৃষ্ঠ প্রদর্শন করবে” (সূরা আল-কামার ৫৪/৫১)।

সহীহ বুখারী হাদিস ৪৮৭৫-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় হলো বদরের দোয়া, আল্লাহর ওয়াদা এবং নবী (صلى الله عليه وسلم)-এর গভীর অনুনয়। বদর যুদ্ধের দিন রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) একটি ছোট তাঁবুতে অবস্থান করে দোয়া করছিলেন। তিনি আল্লাহর কাছে তাঁর ওয়াদা ও অঙ্গীকার বাস্তবায়ন কামনা করেন। আবূ বকর (রাঃ) তাঁর হাত ধরে বলেন, যথেষ্ট হয়েছে; আপনি আপনার প্রতিপালকের কাছে অনেক অনুনয়-বিনয় করেছেন। এরপর রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বর্ম পরা অবস্থায় বের হয়ে সূরা আল-কামারের আয়াত পড়তে থাকেন—এই দল শীঘ্রই পরাজিত হবে এবং পৃষ্ঠ প্রদর্শন করবে। হাদিসটি দোয়া, ভরসা ও সাহাবীর সঙ্গের সুন্দর দৃশ্য তুলে ধরে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কঠিন সময়ে আল্লাহর কাছে দোয়া করা নবী (صلى الله عليه وسلم)-এর আমল।
  • আল্লাহর ওয়াদার ওপর ভরসা রাখা ঈমানের অংশ।
  • আবূ বকর (রাঃ) নবী (صلى الله عليه وسلم)-এর পাশে সান্ত্বনাদায়ক ভূমিকা রেখেছেন।
  • দোয়ার পাশাপাশি বাস্তব প্রস্তুতির কথাও হাদিসে দেখা যায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন