৬৫/৩২৩. অধ্যায়ঃ
অধিকন্তু কেয়ামাতে তাদের শাস্তির প্রতিশ্রুতিকাল এবং কেয়ামাত বড়ই কঠোর ও তিক্ততর। (সূরা আল-কামার ৫৪/৪৬)
সহিহ বুখারী : ৪৮৭৬
সহিহ বুখারীহাদিস নম্বর ৪৮৭৬
إِبْرَاهِيْمُ بْنُ مُوْسَى حَدَّثَنَا هِشَامُ بْنُ يُوْسُفَ أَنَّ ابْنَ جُرَيْجٍ أَخْبَرَهُمْ قَالَ أَخْبَرَنِيْ يُوْسُفُ بْنُ مَاهَكٍ قَالَ إِنِّيْ عِنْدَ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِيْنَ قَالَتْ لَقَدْ أُنْزِلَ عَلَى مُحَمَّدٍ صلى الله عليه وسلم بِمَكَّةَ وَإِنِّيْ لَجَارِيَةٌ أَلْعَبُ {بَلِ السَّاعَةُ مَوْعِدُهُمْ وَالسَّاعَةُ أَدْهٰى وَأَمَرُّ}.
‘আয়িশাহ (রাঃ) হতে বর্ণিতঃ
بَلِ السَّاعَةُ مَوْعِدُهُمْ وَالسَّاعَةُ أَدْهٰى وَأَمَرُّ আয়াতটি মুহাম্মদ (ﷺ)-এর প্রতি মক্কায় অবতীর্ণ হয়েছে। আমি তখন কিশোরী ছিলাম, খেলাধুলা করতাম।
[৪৯৯৩] (আধুনিক প্রকাশনীঃ ৪৫০৯,ইসলামী ফাউন্ডেশনঃ ৪৫১২)
