৬৫/৩২৩. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ৪৮৭৭ - বদর, দোয়া ও কিয়ামতের স্মরণ

অধিকন্তু কেয়ামাতে তাদের শাস্তির প্রতিশ্রুতিকাল এবং কেয়ামাত বড়ই কঠোর ও তিক্ততর। (সূরা আল-কামার ৫৪/৪৬)

বদরের দোয়া ও সূরা কামার: আল্লাহর সাহায্যের ওপর নবী (صلى الله عليه وسلم)-এর ভরসা

সহীহ বুখারীহাদিস নম্বর ৪৮৭৭

إِسْحَاقُ حَدَّثَنَا خَالِدٌ عَنْ خَالِدٍ عَنْ عِكْرِمَةَ عَنْ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ وَهُوَ فِيْ قُبَّةٍ لَهُ يَوْمَ بَدْرٍ أَنْشُدُكَ عَهْدَكَ وَوَعْدَكَ اللَّهُمَّ إِنْ شِئْتَ لَمْ تُعْبَدْ بَعْدَ الْيَوْمِ أَبَدًا فَأَخَذَ أَبُوْ بَكْرٍ بِيَدِهِ وَقَالَ حَسْبُكَ يَا رَسُوْلَ اللهِ فَقَدْ أَلْحَحْتَ عَلَى رَبِّكَ وَهُوَ فِي الدِّرْعِ فَخَرَجَ وَهُوَ يَقُوْلُ {) سَيُهْزَمُ الْجَمْعُ وَيُوَلُّوْنَ الدُّبُرَ - بَلِ السَّاعَةُ مَوْعِدُهُمْ وَالسَّاعَةُ أَدْهٰى وَأَمَرُّ}.

ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

বদর যুদ্ধের দিন নবী (ﷺ) ছোট্ট একটি তাঁবুতে অবস্থান করে এ দোয়া করছিলেন, আয় আল্লাহ্! আমি তোমার কাছে তোমার ওয়াদা ও অঙ্গীকার পূরণ কামনা করছি। হে আল্লাহ্! যদি তুমি চাও, আজকের পর আর কখনো তোমার ইবাদত না করা হোক.....। ঠিক এ সময় আবূ বাক্র (রাঃ) রাসূল (ﷺ)-এর হাত ধরে বললেন, হে আল্লাহ্‌র রাসূল! যথেষ্ট হয়েছে। আপনি আপনার প্রতিপালকের কাছে অনুনয়-বিনয়ের সঙ্গে বহু দোয়া করেছেন। এ সময় তিনি লৌহবর্ম পরে ছিলেন।এরপর তিনি এ আয়াত পড়তে পড়তে তাঁবু থেকে বের হয়ে এলেন ঃ একদল তো শীঘ্রই পরাজিত হবে এবং পৃষ্ঠপ্রদর্শন করবে। অধিকন্তু কেয়ামত তাদের শাস্তির নির্ধারিত কাল এবং কেয়ামত হবে কঠিনতর ও তিক্ততর”। (সূরা আল-কামার ৫৪/৪৫-৪৬)

সহীহ বুখারী হাদিস ৪৮৭৭-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় হলো বদরের দোয়া, আল্লাহর ওয়াদা এবং সূরা আল-কামারের আয়াত। বদর যুদ্ধের দিন নবী (صلى الله عليه وسلم) তাঁবুতে থেকে আল্লাহর কাছে ওয়াদা ও অঙ্গীকার পূরণের দোয়া করছিলেন। তিনি বলছিলেন, আল্লাহ চাইলে আজকের পর আর তাঁর ইবাদত করা হবে না। আবূ বকর (রাঃ) তাঁর হাত ধরে বলেন, যথেষ্ট হয়েছে, আপনি আপনার রবের কাছে অনেক অনুনয় করেছেন। এরপর নবী (صلى الله عليه وسلم) বর্ম পরিহিত অবস্থায় বের হয়ে পড়লেন এবং আয়াত পড়লেন—একদল শীঘ্রই পরাজিত হবে, আর কিয়ামত তাদের শাস্তির সময়। এই হাদিস দোয়া, ভরসা ও আখিরাতের স্মরণ একসঙ্গে শেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • যুদ্ধের কঠিন মুহূর্তে নবী (صلى الله عليه وسلم) আল্লাহর কাছে দোয়া করেছেন।
  • আল্লাহর ওয়াদার ওপর ভরসা রাখা এখানে স্পষ্ট।
  • আবূ বকর (রাঃ) নবী (صلى الله عليه وسلم)-এর পাশে ছিলেন এবং তাঁকে সান্ত্বনা দেন।
  • দুনিয়ার পরাজয় ও কিয়ামতের শাস্তি—দুটিই আয়াতে স্মরণ করানো হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন