৬৫/৩৩৫. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ৪৮৯৪ - শিরক, চুরি ও যিনা থেকে বায়আত

আল্লাহর বাণী: হে নবী! মুমিন নারীরা যখন আপনার কাছে এসে এই মর্মে আনুগত্যের শপথ করে। (সূরা আল-মুমতাহিনা ৬০/১২)

বায়আতের শর্ত ও আল্লাহর ক্ষমার আশা

সহীহ বুখারীহাদিস নম্বর ৪৮৯৪

عَلِيُّ بْنُ عَبْدِ اللهِ حَدَّثَنَا سُفْيَانُ قَالَ الزُّهْرِيُّ حَدَّثَنَاهُ قَالَ حَدَّثَنِيْ أَبُوْ إِدْرِيْسَ سَمِعَ عُبَادَةَ بْنَ الصَّامِتِ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ كُنَّا عِنْدَ النَّبِيِّ ﷺ فَقَالَ أَتُبَايِعُوْنِيْ عَلَى أَنْ لَا تُشْرِكُوْا بِاللهِ شَيْئًا وَلَا تَزْنُوْا وَلَا تَسْرِقُوْا وَقَرَأَ آيَةَ النِّسَاءِ وَأَكْثَرُ لَفْظِ سُفْيَانَ قَرَأَ الْآيَةَ فَمَنْ وَفَى مِنْكُمْ فَأَجْرُهُ عَلَى اللهِ وَمَنْ أَصَابَ مِنْ ذَلِكَ شَيْئًا فَعُوْقِبَ فَهُوَ كَفَّارَةٌ لَهُ وَمَنْ أَصَابَ مِنْهَا شَيْئًا مِنْ ذَلِكَ فَسَتَرَهُ اللهُ فَهُوَ إِلَى اللهِ إِنْ شَاءَ عَذَّبَهُ وَإِنْ شَاءَ غَفَرَ لَهُتَابَعَهُ عَبْدُ الرَّزَّاقِ عَنْ مَعْمَرٍ فِي الآيَةِ.

'উবাদাহ্ ইবনুস্ সামিত (রাঃ) হতে বর্ণিতঃ

আমরা নবী (ﷺ)-এর কাছে ছিলাম, তখন তিনি জিজ্ঞেস করলেন, তোমরা কি এসব শর্তে আমার কাছে বায়‘আত গ্রহণ করবে যে, তোমরা আল্লাহ্‌র সঙ্গে অন্য কিছুকে শরীক করবে না, যিনা করবে না এবং চুরি করবে না। এরপর তিনি নারীদের শর্ত সম্পর্কিত আয়াত পাঠ করলেন। বর্ণনাকারী সুফ্ইয়ান প্রায়ই বলতেন, রাসূল (ﷺ) আয়াতটি পাঠ করেছেন।এরপর রাসূল (ﷺ) বললেন, তোমাদের যে ব্যক্তি এসব শর্ত পূরণ করবে, আল্লাহ্ তার প্রতিফল দেবেন। আর যে ব্যক্তি এ সবের কোন একটি করে ফেলবে এবং তাকে শাস্তিও দেয়া হবে। এ শাস্তি তার জন্য কাফ্‌ফারা হয়ে যাবে। আর যে ব্যক্তি এ সবের কোন একটি করে ফেলল এবং আল্লাহ্ তা লুকিয়ে রাখলেন, তাহলে এ বিষয়টি আল্লাহ্‌র কাছে থাকল। তিনি চাইলে তাকে শাস্তি দেবেন, আর তিনি যদি চান তাহলে তাকে ক্ষমাও করে দিতে পারেন।আবদুর রায্যাক (রহঃ) মা‘মার (রহঃ)-এর সূত্রে এ রকম বর্ণনা করেছেন।

সহীহ বুখারী হাদিস ৪৮৯৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে উবাদাহ ইবনু সামিত (রাঃ) বর্ণনা করেন, নবী (صلى الله عليه وسلم) সাহাবীদের বায়আতের আহ্বান করেন। শর্ত ছিল—আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না, যিনা করবে না এবং চুরি করবে না। এরপর তিনি নারীদের শর্ত সম্পর্কিত আয়াত পাঠ করেন। রাসূল (صلى الله عليه وسلم) বলেন, যে এসব শর্ত পূরণ করবে, তার প্রতিফল আল্লাহর কাছে। আর কেউ যদি এসবের কোনোটি করে এবং দুনিয়ায় শাস্তি পায়, তা তার জন্য কাফফারা হবে। কিন্তু কেউ যদি পাপ করে এবং আল্লাহ তা ঢেকে রাখেন, বিষয়টি আল্লাহর কাছে থাকবে; তিনি চাইলে শাস্তি দেবেন, চাইলে ক্ষমা করবেন। এই হাদিস দায়িত্ব, শাস্তি ও ক্ষমার ভারসাম্য শেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • শিরক, চুরি ও যিনা থেকে বেঁচে থাকা বায়আতের গুরুত্বপূর্ণ শর্ত।
  • শর্ত পূরণকারীর প্রতিফল আল্লাহর কাছে রয়েছে।
  • দুনিয়ার শাস্তি সংশ্লিষ্ট পাপের জন্য কাফফারা হতে পারে।
  • গোপন পাপের চূড়ান্ত ফয়সালা আল্লাহর ইচ্ছার ওপর।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন