৬৫/৩৩৫. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৪৮৯৫ - ঈদের সালাত, খুতবা ও নারীদের দান
আল্লাহর বাণী: হে নবী! মুমিন নারীরা যখন আপনার কাছে এসে এই মর্মে আনুগত্যের শপথ করে। (সূরা আল-মুমতাহিনা ৬০/১২)
ঈদের সালাতের পর নারীদের উপদেশ ও দানের শিক্ষা
সহীহ বুখারী : ৪৮৯৫
সহীহ বুখারীহাদিস নম্বর ৪৮৯৫
مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيْمِ حَدَّثَنَا هَارُوْنُ بْنُ مَعْرُوْفٍ حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ وَهْبٍ قَالَ وَأَخْبَرَنِي ابْنُ جُرَيْجٍ أَنَّ الْحَسَنَ بْنَ مُسْلِمٍ أَخْبَرَهُ عَنْ طَاوُسٍ عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ شَهِدْتُ الصَّلَاةَ يَوْمَ الْفِطْرِ مَعَ رَسُوْلِ اللهِ ﷺ وَأَبِيْ بَكْرٍ وَعُمَرَ وَعُثْمَانَ فَكُلُّهُمْ يُصَلِّيْهَا قَبْلَ الْخُطْبَةِ ثُمَّ يَخْطُبُ بَعْدُفَنَزَلَ نَبِيُّ اللهِ ﷺ فَكَأَنِّيْ أَنْظُرُ إِلَيْهِ حِيْنَ يُجَلِّسُ الرِّجَالَ بِيَدِهِ ثُمَّ أَقْبَلَ يَشُقُّهُمْ حَتَّى أَتَى النِّسَاءَ مَعَ بِلَالٍ فَقَالَ {يٰٓأَيُّهَا النَّبِيُّ إِذَا جَآءَكَ الْمُؤْمِنَاتُ يُبَايِعْنَكَ عَلٰٓى أَنْ لَّا يُشْرِكْنَ بِاللهِ شَيْئًا وَّلَا يَسْرِقْنَ وَلَا يَزْنِيْنَ وَلَا يَقْتُلْنَ أَوْلَادَهُنَّ وَلَا يَأْتِيْنَ بِبُهْتَانٍ يَّفْتَرِيْنَه” بَيْنَ أَيْدِيْهِنَّ وَأَرُجُلِهِنَّ} حَتَّى فَرَغَ مِنَ الآيَةِ كُلِّهَا ثُمَّ قَالَ حِيْنَ فَرَغَ أَنْتُنَّ عَلَى ذَلِكَ فَقَالَتْ امْرَأَةٌ وَاحِدَةٌ لَمْ يُجِبْهُ غَيْرُهَا نَعَمْ يَا رَسُوْلَ اللهِ لَا يَدْرِي الْحَسَنُ مَنْ هِيَ قَالَ فَتَصَدَّقْنَ وَبَسَطَ بِلَالٌ ثَوْبَهُ فَجَعَلْنَ يُلْقِيْنَ الْفَتَخَ وَالْخَوَاتِيْمَ فِيْ ثَوْبِ بِلَالٍ.
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
আমি ঈদুল ফিত্রের দিন ঈদের সালাতে রাসূল (ﷺ) সঙ্গে সঙ্গে হাজির ছিলাম এবং আবূ বাক্র (রাঃ), ‘উমর (রাঃ) এবং ‘উসমান (রাঃ)-ও সঙ্গে ছিলেন। তাঁরা সকলেই খুতবার আগে সালাত আদায় করেছেন। সালাত আদায়ের পর তিনি খুতবা দিয়েছেন। এরপর আল্লাহ্র নবী মিম্বর থেকে নেমেছেন। তখন তিনি যে লোকজনকে হাতের ইশারায় বসাচ্ছিলেন, এ দৃশ্য আমি এখনো যেন দেখতে পাচ্ছি।এরপর তিনি লোকদের দু’ভাগ করে সামনের দিকে এগিয়ে গেলেন এবং মহিলাদের কাছে গিয়ে দাঁড়ালেন। তাঁর সঙ্গে বিলাল (রাঃ)-ও ছিলেন। এরপর তিনি পাঠ করলেন, “হে নবী! মু’মিন নারীগণ যখন তোমার কাছে এসে বায়‘আত করে এ মর্মে যে, তারা আল্লাহ্র সঙ্গে কোন কিছুকে শরীক স্থির করবে না, চুরি করবে না, ব্যভিচার করবে না, নিজেদের সন্তানকে হত্যা করবে না এবং তারা সজ্ঞানে কোন অপবাদ রচনা করে রটাবে না।” তিনি পূর্ণ আয়াত তিলাওয়াত করে সমাপ্ত করলেন।এরপর তিনি আয়াত শেষ করে বললেন, এ শর্ত পূরণে তোমরা রাজি আছ কি? একজন মহিলা বলল, হাঁ, হে আল্লাহ্র রাসূল! এ ব্যতীত আর কোন মহিলা কোন উত্তর দেয়নি। এ মহিলাটি কে ছিল, হাসান (রহঃ) তা জানতেন না। রাসূল (ﷺ) বললেন, তোমরা দান করো। বিলাল (রাঃ) তাঁর কাপড় বিছিয়ে দিলেন। তখন মহিলারা তাদের রিং ও আংটি বিলাল (রাঃ)-এর কাপড়ে ছুঁড়ে ছুঁড়ে ফেলতে লাগলেন।
সহীহ বুখারী হাদিস ৪৮৯৫-এর সারসংক্ষেপ
এই হাদিসে ইবন আব্বাস (রাঃ) ঈদুল ফিতরের দিনের একটি ঘটনা বর্ণনা করেছেন। তিনি রাসূল (صلى الله عليه وسلم), আবু বকর, উমর ও উসমান (রাঃ)-এর সঙ্গে ঈদের সালাতে উপস্থিত ছিলেন। সবাই খুতবার আগে সালাত আদায় করেছেন, তারপর খুতবা দিয়েছেন। এরপর নবী (صلى الله عليه وسلم) পুরুষদের বসতে ইশারা করে মহিলাদের কাছে যান, সঙ্গে ছিলেন বিলাল (রাঃ)। তিনি নারীদের বায়আতের আয়াত পাঠ করেন এবং জিজ্ঞেস করেন, তারা কি এই শর্তে আছে। তারপর বলেন, তোমরা দান করো। বিলাল (রাঃ) কাপড় বিছিয়ে দিলে নারীরা রিং ও আংটি দান করতে থাকেন। এতে ঈদের সালাত, উপদেশ ও দানের শিক্ষা আছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ঈদের সালাত খুতবার আগে আদায় করা হয়েছে।
- রাসূল (صلى الله عليه وسلم) নারীদের আলাদা করে উপদেশ দিয়েছেন।
- বায়আতের শর্ত স্মরণ করিয়ে সৎ পথে থাকার আহ্বান করা হয়েছে।
- নারীরা নিজেদের অলংকার থেকেও দান করেছেন।
