২/৩৭. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৪৯ - লাইলাতুল কদর
অজান্তে মু‘মিনের আমল বিনষ্ট হবার ভয়।
وَقَالَ إِبْرَاهِيمُ التَّيْمِيُّ مَا عَرَضْتُ قَوْلِي عَلَى عَمَلِي إِلَّا خَشِيتُ أَنْ أَكُونَ مُكَذِّبًا وَقَالَ ابْنُ أَبِي مُلَيْكَةَ أَدْرَكْتُ ثَلَاثِينَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ ﷺ كُلُّهُمْ يَخَافُ النِّفَاقَ عَلَى نَفْسِهِ مَا مِنْهُمْ أَحَدٌ يَقُولُ إِنَّهُ عَلَى إِيمَانِ جِبْرِيلَ وَمِيكَائِيلَ وَيُذْكَرُ عَنِ الْحَسَنِ مَا خَافَهُ إِلَّا مُؤْمِنٌ وَلَا أَمِنَهُ إِلَّا مُنَافِقٌ وَمَا يُحْذَرُ مِنَ الْإِصْرَارِ عَلَى النِّفَاقِ وَالْعِصْيَانِ مِنْ غَيْرِ تَوْبَةٍ لِقَوْلِ اللَّهِ تَعَالَى ﴾وَلَمْ يُصِرُّوا عَلَى مَا فَعَلُوا وَهُمْ يَعْلَمُونَ﴿ইবরাহীম তাইমী (রহঃ) বলেন: আমার ‘আমলের সাথে যখন আমার কথা তুলনা করি, তখন আশঙ্কা হয়, আমি না মিথ্যাবাদী হই। ইবন আবূ মুলাইকা (রহঃ) বলেন, আমি নবী (ﷺ)-এর এমন ত্রিশজন সাহাবীকে পেয়েছি, যাঁরা সকলেই নিজেদের সম্পর্কে নিফাকের ভয় করতেন। তাঁরা কেউ এ কথা বলতেন না যে, তিনি জিবরীল (আঃ) ও মিকাঈল (আঃ)-এর তুল্য ঈমানের অধিকারী। হাসান বাসরী (রহঃ) হতে বর্ণিত: নিফাকের ভয় মুমিনই করে থাকে। আর কেবল মুনাফিকই তা থেকে নিশ্চিত থাকে। তওবা না করে পরস্পর লড়াই করা ও পাপাচারে লিপ্ত হওয়া থেকে সতর্ক থাকা। কারণ আল্লাহ তা‘আলা বলেন: “এবং তারা (মুত্তাকীরা) যা করে ফেলে, জেনে শুনে তার পুনরাবৃত্তি করে না।” (সূরা আলে ‘ইমরান ৩/১৩৫)
লাইলাতুল কদর অনুসন্ধান: বিবাদ থেকে বাঁচার শিক্ষা
সহীহ বুখারী : ৪৯
সহীহ বুখারীহাদিস নম্বর ৪৯
أَخْبَرَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، قَالَ أَخْبَرَنِي عُبَادَةُ بْنُ الصَّامِتِ، أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ خَرَجَ يُخْبِرُ بِلَيْلَةِ الْقَدْرِ، فَتَلاَحَى رَجُلاَنِ مِنَ الْمُسْلِمِينَ فَقَالَ " إِنِّي خَرَجْتُ لأُخْبِرَكُمْ بِلَيْلَةِ الْقَدْرِ، وَإِنَّهُ تَلاَحَى فُلاَنٌ وَفُلاَنٌ فَرُفِعَتْ وَعَسَى أَنْ يَكُونَ خَيْرًا لَكُمُ الْتَمِسُوهَا فِي السَّبْعِ وَالتِّسْعِ وَالْخَمْسِ
'উবাদাহ্ ইবনুস্ সামিত (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর রাসূল (ﷺ) লাইলাতুল কদ্র সম্পর্কে জানানোর জন্য বের হলেন। তখন দুজন মুসলমান বিবাদ করছিল। তিনি বললেনঃ আমি তোমাদের লাইলাতুল কদ্র সম্পর্কে জানানোর জন্য বেরিয়েছিলাম; কিন্তু তখন অমুক অমুক বিবাদে লিপ্ত থাকায় তা (লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখ সম্পর্কিত জ্ঞান) উঠিয়ে নেয়া হয়েছে। আর হয়তো বা এটাই তোমাদের জন্য মঙ্গলজনক হবে। তোমরা তা অনুসন্ধান কর (রমজানের) ২৭, ২৯ ও ২৫ তম রাতে।
সহীহ বুখারী হাদিস ৪৯-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় লাইলাতুল কদর এবং মুসলিমদের বিবাদ থেকে বাঁচা। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) লাইলাতুল কদরের কথা জানাতে বের হয়েছিলেন। তখন দুজন মুসলিম বিবাদে লিপ্ত ছিল। ফলে নির্দিষ্ট রাতের জ্ঞান উঠিয়ে নেওয়া হলো। এরপর তিনি বললেন, হয়তো এটি তোমাদের জন্য মঙ্গলজনক। তোমরা রমজানের ২৭, ২৯ ও ২৫তম রাতে তা অনুসন্ধান কর। এই হাদিসে দুটি শিক্ষা একসঙ্গে এসেছে। একদিকে লাইলাতুল কদর খোঁজার গুরুত্ব, অন্যদিকে ঝগড়া-বিবাদ থেকে দূরে থাকার প্রয়োজন। বিশেষ করে ইবাদতের সময়ে মন পরিষ্কার রাখা, মুসলিম ভাইয়ের সঙ্গে বিবাদ না বাড়ানো এবং শেষ বেজোড় রাতগুলোতে আমলে মন দেওয়া দরকার। রমজানের শেষ রাতগুলোতে বেশি চেষ্টা করা তাই এই হাদিসের সরাসরি উৎসাহের মধ্যে পড়ে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- বিবাদ ভালো জ্ঞান ও কল্যাণ থেকে বঞ্চিত করতে পারে।
- লাইলাতুল কদর রমজানের শেষ বেজোড় রাতে খুঁজতে বলা হয়েছে।
- ইবাদতের সময় ঝগড়া থেকে দূরে থাকা দরকার।
- নির্দিষ্ট তারিখ না জানাও মুমিনকে বেশি রাতে আমলে উৎসাহ দিতে পারে।
