৬৫/৩৪০. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৪৯০১ - আল্লাহর পক্ষ থেকে সত্যের সাক্ষ্য
আল্লাহর বাণী: তারা নিজেদের শপথসমূহকে ঢালরূপে ব্যবহার করে। (সূরা মুনাফিকুন ৬৩/২)
সূরা মুনাফিকুন ও যায়দ (রাঃ)-এর সত্যতার শিক্ষা
সহীহ বুখারী : ৪৯০১
সহীহ বুখারীহাদিস নম্বর ৪৯০১
آدَمُ بْنُ أَبِيْ إِيَاسٍ حَدَّثَنَا إِسْرَائِيْلَ عَنْ أَبِيْ إِسْحَاقَ عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ كُنْتُ مَعَ عَمِّيْ فَسَمِعْتُ عَبْدَ اللهِ بْنَ أُبَيٍّ ابْنَ سَلُوْلَ يَقُوْلُ لَا تُنْفِقُوْا عَلَى مَنْ عِنْدَ رَسُوْلِ اللهِ حَتَّى يَنْفَضُّوْا وَقَالَ أَيْضًا لَئِنْ رَجَعْنَا إِلَى الْمَدِيْنَةِ لَيُخْرِجَنَّ الْأَعَزُّ مِنْهَا الْأَذَلَّ فَذَكَرْتُ ذَلِكَ لِعَمِّيْ فَذَكَرَ عَمِّيْ لِرَسُوْلِ اللهِ ﷺ فَأَرْسَلَ رَسُوْلُ اللهِ ﷺ إِلَى عَبْدِ اللهِ بْنِ أُبَيٍّ وَأَصْحَابِهِ فَحَلَفُوْا مَا قَالُوْا فَصَدَّقَهُمْ رَسُوْلُ اللهِ ﷺ وَكَذَّبَنِيْ فَأَصَابَنِيْ هَمٌّ لَمْ يُصِبْنِيْ مِثْلُهُ قَطُّ فَجَلَسْتُ فِيْ بَيْتِيْ فَأَنْزَلَ اللهُ عَزَّ وَجَلَّ ﴾إِذَا جَآءَكَ الْمُنٰفِقُوْنَ﴿ إِلَى قَوْلِهِ ﴾هُمُ الَّذِيْنَ يَقُوْلُوْنَ لَا تُنْفِقُوْا عَلٰى مَنْ عِنْدَ رَسُوْلِ اللهِ﴿ إِلَى قَوْلِهِ {لَيُخْرِجَنَّ الْأَعَزُّ مِنْهَا الْأَذَلَّ} فَأَرْسَلَ إِلَيَّ رَسُوْلُ اللهِ ﷺ فَقَرَأَهَا عَلَيَّ ثُمَّ قَالَ إِنَّ اللهَ قَدْ صَدَّقَكَ.
যায়দ ইবনু আরকাম (রাঃ) হতে বর্ণিতঃ
আমি আমার চাচার সঙ্গে ছিলাম। এ সময় আমি ‘আবদুল্লাহ্ ইব্নু উবাই ইব্নু সালূলকে বলতে শুনেছি যে, তোমরা আল্লাহ্র রাসূল (ﷺ)-এর সঙ্গীদের জন্য ব্যয় করবে না, যতক্ষণ না তারা তার থেকে সরে পড়ে এবং সে এও বলল যে, আমরা মদিনায় ফিরলে সেখান থেকে প্রবল লোকেরা দুর্বল লোকদেরকে অবশ্যই বের করে দিবে। এ কথা আমি আমার চাচার কাছে বলে দিলাম। আমার চাচা তা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কাছে বললেন।তখন রাসূলুল্লাহ্ (ﷺ) ‘আবদুল্লাহ্ ইব্নু উবাই এবং তার সাথী-সঙ্গীদেরকে ডেকে পাঠালেন। তারা সকলেই কসম করে বলল, তারা এ কথা বলেনি। ফলে, রাসূলুল্লাহ্ (ﷺ) তাদের কথাকে সত্য এবং আমার কথাকে মিথ্যা মনে করলেন। এতে আমার এমন দুঃখ হল যেমন দুঃখ আর কখনও হয়নি। এমনকি আমি ঘরে বসে গেলাম।তখন আল্লাহ্ তা‘আলা অবতীর্ণ করলেন ঃ “যখন মুনাফিকরা তোমার কাছে আসে।” থেকে “তারা বলে আল্লাহ্র রাসূলের সহচরদের জন্য তোমরা ব্যয় করবে না, যতক্ষণ না তারা সরে পড়ে” এবং “তথা থেকে প্রবল লোকেরা দুর্বল লোকদেরকে বহিষ্কৃত করবেই।” এরপর রাসূলুল্লাহ্ (ﷺ) আমাকে ডেকে পাঠালেন এবং আমার সামনে তা তিনি পাঠ করলেন। তারপর বললেন, আল্লাহ্ তা‘আলা তোমাকে সত্যবাদী বলে ঘোষণা করেছেন।
সহীহ বুখারী হাদিস ৪৯০১-এর সারসংক্ষেপ
এই হাদিসে যায়দ ইবন আরকাম (রাঃ) তাঁর চাচার সাথে থাকার সময় আবদুল্লাহ ইবন উবাই ইবন সালূলের কথা শুনলেন। সে বলেছিল, রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর সঙ্গীদের জন্য ব্যয় করা বন্ধ রাখতে এবং মদিনায় ফিরে দুর্বলদের বের করে দিতে। যায়দ (রাঃ) বিষয়টি চাচাকে জানালেন, আর চাচা তা রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর কাছে পৌঁছালেন। পরে আবদুল্লাহ ইবন উবাই ও তার সাথীরা কসম করে অস্বীকার করল। এতে যায়দ (রাঃ) খুব দুঃখ পেলেন। এরপর আল্লাহ সূরা মুনাফিকুনের আয়াত অবতীর্ণ করলেন এবং নবী صلى الله عليه وسلم তাকে জানালেন যে আল্লাহ তাঁকে সত্যবাদী করেছেন। মুনাফিকদের হাদিস আমাদের সত্য ও মিথ্যার পার্থক্য বুঝতে সাহায্য করে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- শোনা কথা যাচাই করে দায়িত্বশীল ব্যক্তির কাছে পৌঁছানো যায়।
- মিথ্যা অস্বীকার মানুষের মনে কষ্ট তৈরি করতে পারে।
- আল্লাহ চাইলে সত্যকে স্পষ্ট করে দেন।
- মুনাফিকী কথাবার্তা সমাজের ঐক্য নষ্ট করে।
