৬৫/৩৬৪. অধ্যায়ঃ
নিশ্চয় এর একত্রীকরণ ও পাঠ করিয়ে দেওয়ার দায়িত্ব আমার। (সূরা আল-কিয়ামাহ ৭৫/১৭)
সহিহ বুখারী : ৪৯২৮
সহিহ বুখারীহাদিস নম্বর ৪৯২৮
عُبَيْدُ اللهِ بْنُ مُوْسَى عَنْ إِسْرَائِيْلَ عَنْ مُوْسَى بْنِ أَبِيْ عَائِشَةَ أَنَّهُ سَأَلَ سَعِيْدَ بْنَ جُبَيْرٍ عَنْ قَوْلِهِ تَعَالَى {لَا تُحَرِّكْ بِهٰ لِسَانَكَ} قَالَ وَقَالَ ابْنُ عَبَّاسٍ كَانَ يُحَرِّكُ شَفَتَيْهِ إِذَا أُنْزِلَ عَلَيْهِ فَقِيْلَ لَهُ {لَا تُحَرِّكْ بِهٰ لِسَانَكَ} يَخْشَى أَنْ يَنْفَلِتَ مِنْهُ {إِنَّ عَلَيْنَا جَمْعَه” وَقُرْاٰنَه} أَنْ نَجْمَعَهُ فِيْ صَدْرِكَ وَقُرْآنَهُ أَنْ تَقْرَأَهُ {فَإِذَا قَرَأْنَاهُ} يَقُوْلُ أُنْزِلَ عَلَيْهِ {فَاتَّبِعْ قُرْاٰنَه” ج -ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَه”} أَنْ نُبَيِّنَهُ عَلَى لِسَانِكَ.
মূসা ইব্নু আবূ ‘আয়িশাহ (রহ.) হতে বর্ণিতঃ
তিনি لِتَعْجَلَ بِهٰ আল্লাহর এই বাণী সম্পর্কে সাঈদ ইবন যুবায়র (রাঃ)-কে জিজ্ঞেস করার পর তিনি বললেন, ইবন আব্বাস (রাঃ) বলেছেন, নবী (ﷺ)-এর প্রতি যখন ওহী অবতীর্ণ করা হত, তখন তিনি তাঁর ঠোঁট দুইটি দ্রুত নাড়তেন। তখন তাঁকে বলা হল, তাড়াতাড়ি ওহী আয়ত্ত করার জন্য তুমি তোমার জিহ্বা নাড়বে না। নবী (ﷺ) ওহী ভুলে যাবার আশংকায় এমন করতেন। নিশ্চয়ই এ কুরআন সংরক্ষণ ও পাঠ করিয়ে দেয়ার দায়িত্ব আমারই। অর্থাৎ আমি নিজেই তাকে তোমার স্মৃতিতে সংরক্ষণ করব। তাই আমি যখন তা পাঠ করব অর্থাৎ যখন তোমার প্রতি ওহী অবতীর্ণ হতে থাকবে, তখন তুমি তার অনুসরণ করবে। এরপর তা বর্ণনা করার দায়িত্ব আমারই অর্থাৎ এ কুরআনকে তোমার মুখ দিয়ে বর্ণনা করিয়ে দেয়ার দায়িত্ব আমার।
[৫] (আধুনিক প্রকাশনীঃ ৪৫৫৯,ইসলামী ফাউন্ডেশনঃ ৪৫৬৩)
