৬৫/৩৬৯. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৪৯৩৪ - মিনার গুহায় সূরা মুরসালাত ও সাপ
আল্লাহর বাণী: এটা এমন দিন, যে দিন তারা কথা বলতে পারবে না। (সূরা আল-মুরসালাত ৭৭/৩৫)
মিনার গুহায় সূরা মুরসালাত: কুরআন তিলাওয়াত ও সাপের ঘটনা
সহীহ বুখারী : ৪৯৩৪
সহীহ বুখারীহাদিস নম্বর ৪৯৩৪
عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ حَدَّثَنَا أَبِيْ حَدَّثَنَا الْأَعْمَشُ حَدَّثَنِيْ إِبْرَاهِيْمُ عَنِ الْأَسْوَدِ عَنْ عَبْدِ اللهِ قَالَ بَيْنَمَا نَحْنُ مَعَ النَّبِيِّ ﷺ فِيْ غَارٍ إِذْ نَزَلَتْ عَلَيْهِ ﴾وَالْمُرْسَلَاتِ﴿ فَإِنَّهُ لَيَتْلُوْهَا وَإِنِّيْ لَأَتَلَقَّاهَا مِنْ فِيْهِ وَإِنَّ فَاهُ لَرَطْبٌ بِهَا إِذْ وَثَبَتْ عَلَيْنَا حَيَّةٌ فَقَالَ النَّبِيُّ ﷺ اقْتُلُوْهَا فَابْتَدَرْنَاهَا فَذَهَبَتْ فَقَالَ النَّبِيُّ ﷺ وُقِيَتْ شَرَّكُمْ كَمَا وُقِيْتُمْ شَرَّهَا قَالَ عُمَرُ حَفِظْتُهُ مِنْ أَبِيْ فِيْ غَارٍ بِمِنًى.
‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
এক গুহায় আমরা নবী (ﷺ)-এর সঙ্গে ছিলাম। এমন সময় তাঁর প্রতি অবতীর্ণ হল ‘সূরা ওয়াল মুরসলাত’। তিনি তা তিলাওয়াত করছিলেন, আর আমি তাঁর মুখ থেকে তা শিখছিলাম। তিলাওয়াতে তখনো তাঁর মুখ সিক্ত ছিল। হঠাৎ আমাদের সামনে একটি সাপ বেরিয়ে এলো। নবী (ﷺ) বললেন, ওটাকে মেরে ফেল। আমরা ওদিকে দৌড়িয়ে গেলাম। কিন্তু সাপটি চলে গেল। তখন নবী (ﷺ) বললেন, ওটা তোমাদের অনিষ্ট থেকে বেঁচে গেল তোমরা যেমন তার অনিষ্ট থেকে রক্ষা পেলে। ‘উমর ইব্নু হাফস্ (রহঃ) বলেন, এ হাদীসটি আমি আমার পিতার নিকট হতে শুনে মুখস্থ করেছি। গুহাটি মিনায় অবস্থিত বলে উল্লেখ আছে।
সহীহ বুখারী হাদিস ৪৯৩৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে আবদুল্লাহ (রাঃ) বলেন, তারা নবী (صلى الله عليه وسلم)-এর সঙ্গে এক গুহায় ছিলেন। তখন তাঁর ওপর সূরা আল-মুরসালাত নাযিল হয়। নবী (صلى الله عليه وسلم) তা তিলাওয়াত করছিলেন, আর আবদুল্লাহ (রাঃ) তাঁর মুখ থেকে তা শিখছিলেন। তিলাওয়াতে তখনও তাঁর মুখ সিক্ত ছিল। হঠাৎ তাদের সামনে একটি সাপ বেরিয়ে আসে। নবী (صلى الله عليه وسلم) বলেন, ওটাকে মেরে ফেল। সাহাবীরা দ্রুত এগিয়ে যান, কিন্তু সাপটি চলে যায়। তখন নবী (صلى الله عليه وسلم) বলেন, সাপটি তোমাদের অনিষ্ট থেকে বেঁচে গেল, যেমন তোমরা তার অনিষ্ট থেকে রক্ষা পেলে। শেষে উল্লেখ আছে, গুহাটি মিনায় অবস্থিত। এই হাদিসে কুরআন শেখা, নবী (صلى الله عليه وسلم)-এর নির্দেশ মানার চেষ্টা এবং ক্ষতি থেকে রক্ষার বিষয় দেখা যায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সাহাবীরা নবী صلى الله عليه وسلم-এর মুখ থেকে কুরআন শিখতেন।
- সূরা মুরসালাত নাযিলের সময় তিলাওয়াত চলছিল।
- সাপ বের হলে নবী صلى الله عليه وسلم সাহাবীদের সতর্ক করলেন।
- সাপ ও সাহাবীরা উভয়েই একে অন্যের অনিষ্ট থেকে রক্ষা পেল।
