৬৫/৪০৫. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ৪৯৭০ - ইবনু আব্বাসের প্রজ্ঞা ও সূরা নাসর

তখন আপনি আপনার রবের প্রশংসার সহিত পবিত্রতা-মহিমা বর্ণনা করতে থাকুন এবং তাঁর সমীপে ক্ষমা প্রার্থনা করতে থাকুন। বস্তুত তিনি তো অতিশয় তাওবা কবুলকারী। (সূরা নাসর ১১০/৩)

সূরা নাসর: সাহায্য, বিজয় ও নবী صلى الله عليه وسلم-এর শেষ সময়ের ইঙ্গিত

সহীহ বুখারীহাদিস নম্বর ৪৯৭০

مُوْسَى بْنُ إِسْمَاعِيْلَ حَدَّثَنَا أَبُوْ عَوَانَةَ عَنْ أَبِيْ بِشْرٍ عَنْ سَعِيْدِ بْنِ جُبَيْرٍ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ كَانَ عُمَرُ يُدْخِلُنِيْ مَعَ أَشْيَاخِ بَدْرٍ فَكَأَنَّ بَعْضَهُمْ وَجَدَ فِيْ نَفْسِهِ فَقَالَ لِمَ تُدْخِلُ هَذَا مَعَنَا وَلَنَا أَبْنَاءٌ مِثْلُهُ فَقَالَ عُمَرُ إِنَّهُ مَنْ قَدْ عَلِمْتُمْ فَدَعَاهُ ذَاتَ يَوْمٍ فَأَدْخَلَهُ مَعَهُمْ فَمَا رُئِيْتُ أَنَّهُ دَعَانِيْ يَوْمَئِذٍ إِلَّا لِيُرِيَهُمْقَالَ مَا تَقُوْلُوْنَ فِيْ قَوْلِ اللهِ تَعَالَى ﴾إِذَا جَآءَ نَصْرُ اللهِ وَالْفَتْحُ﴿ فَقَالَ بَعْضُهُمْ أُمِرْنَا أَنْ نَحْمَدَ اللهَ وَنَسْتَغْفِرَهُ إِذَا نُصِرْنَا وَفُتِحَ عَلَيْنَا وَسَكَتَ بَعْضُهُمْ فَلَمْ يَقُلْ شَيْئًا فَقَالَ لِيْ أَكَذَاكَ تَقُوْلُ يَا ابْنَ عَبَّاسٍ فَقُلْتُ لَا قَالَ فَمَا تَقُوْلُ قُلْتُ هُوَ أَجَلُ رَسُوْلِ اللهِ ﷺ أَعْلَمَهُ لَهُ قَالَ ﴾إِذَا جَآءَ نَصْرُ اللهِ وَالْفَتْحُ﴿ وَذَلِكَ عَلَامَةُ أَجَلِكَ ﴾فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ ط ل إِنَّه” كَانَ تَوَّابًا} فَقَالَ عُمَرُ مَا أَعْلَمُ مِنْهَا إِلَّا مَا تَقُوْلُ.

ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

‘উমর (রাঃ) বদর যুদ্ধে যোগদানকারী প্রবীণ সাহাবীদের সঙ্গে আমাকেও শামিল করতেন। এ কারণে কারো কারো মনে প্রশ্ন দেখা দিল। একজন বললেন, আপনি তাকে আমাদের সঙ্গে কেন শামিল করছেন। আমাদের তো তার মত সন্তানই রয়েছে। ‘উমর (রাঃ) বললেন, এর কারণ তো আপনারাও অবগত আছেন। সুতরাং একদিন তিনি তাঁকে ডাকলেন এবং তাঁদের সঙ্গে বসালেন। ইব্‌নু ‘আব্বাস (রাঃ) বলেন, আমি বুঝতে পারলাম, আজকে তিনি আমাকে ডেকেছেন এজন্য যে, তিনি আমার প্রজ্ঞা তাঁদেরকে দেখাবেন।তিনি তাদেরকে বললেন ঃ- আল্লাহ্‌র বাণী ঃ إِذَا جَاءَ نَصْرُ اللهِ وَالْفَتْحُ এর ব্যাখ্যা সম্পর্কে আপনারা কী বলেন, তখন তাঁদের কেউ বললেন, আমরা সাহায্য প্রাপ্ত হলে এবং আমরা বিজয় লাভ করলে এ আয়াতে আমাদেরকে আল্লাহ্‌র প্রশংসা এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য আদেশ করা হয়েছে। আবার কেউ কিছু না বলে চুপ করে থাকলেন।এরপর তিনি আমাকে বললেন, হে ইব্‌নু ‘আব্বাস! তুমিও কি তাই বল? আমি বললাম, না। তিনি বললেন, তাহলে তুমি কী চলতে চাও? উত্তরে আমি বললাম, এ আয়াতে আল্লাহ্ রাব্বুল আলামীন রাসূল (ﷺ)-কে তাঁর ইন্তিকালের সংবাদ জানিয়েছেন। আল্লাহ্ তা‘আলা বলেছেন, ‘আল্লাহ্‌র সাহায্য ও বিজয় আসলে’ এটিই হবে তোমার মৃত্যুর নিদর্শন।فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ إِنَّهُ كَانَ تَوَّابًا “তখন তুমি তোমার প্রতিপালকের প্রশংসাসহ তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা কর এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা কর। তিনি তো তাওবাহ কবূলকারী।”এ কথা শুনে ‘উমর (রাঃ) বললেন, তুমি যা বলছ, এ আয়াতের ব্যাখ্যা আমিও তা-ই জানি।

সহীহ বুখারী হাদিস ৪৯৭০-এর সারসংক্ষেপ

এই হাদিসে দেখা যায়, উমর (রাঃ) ইবনু আব্বাস (রাঃ)-কে বদরী প্রবীণ সাহাবীদের সঙ্গে বসাতেন। কিছু লোক এতে প্রশ্ন করলেও উমর (রাঃ) তাঁর জ্ঞান দেখানোর জন্য একদিন সূরা নাসরের ব্যাখ্যা জানতে চান। কেউ বলেন, বিজয় পেলে আল্লাহর প্রশংসা ও ক্ষমা চাইতে বলা হয়েছে। ইবনু আব্বাস (রাঃ) বলেন, এতে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর জীবনের শেষ সময়ের সংবাদ দেওয়া হয়েছে; বিজয় হবে তাঁর মৃত্যুর নিদর্শন। উমর (রাঃ) তাঁর বক্তব্যকে সমর্থন করেন। এই হাদিসে কুরআন বোঝার গভীরতা, জ্ঞানীর মর্যাদা এবং বিজয়ের পর তাসবিহ ও ইস্তিগফারের শিক্ষা পাওয়া যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • বয়স কম হলেও জ্ঞান থাকলে তাকে মর্যাদা দেওয়া উচিত।
  • সূরা নাসর বিজয়ের সঙ্গে তাসবিহ ও ইস্তিগফারের শিক্ষা দেয়।
  • সাহাবীরা কুরআনের অর্থ নিয়ে চিন্তা করতেন।
  • উমর (রাঃ) ইবনু আব্বাস (রাঃ)-এর প্রজ্ঞাকে মূল্য দিয়েছেন।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন