৬৬/২. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ৪৯৮৫ - ইহরামে সুগন্ধি ও জুব্বার বিধান

কুরআন কুরায়শ এবং আরবদের ভাষায় অবতীর্ণ হয়েছে।

﴾قُرْآنًا عَرَبِيًّا﴿ ﴾بِلِسَانٍ عَرَبِيٍّ مُبِينٍ﴿.যেমন আল্লাহ বলেছেন: “সরল ও সুস্পষ্ট আরবী ভাষায় আমি কুরআন অবতীর্ণ করেছি।” (সূরা শু‘আরা ২৬/১৯৫) (সূরা ত্ব-হা ২০/১১৩)"

ইহরামে সুগন্ধি ও জুব্বা: উমরাহর প্রশ্নের জবাব

সহীহ বুখারীহাদিস নম্বর ৪৯৮৫

أَبُوْ نُعَيْمٍ حَدَّثَنَا هَمَّامٌ حَدَّثَنَا عَطَاءٌ وَقَالَ مُسَدَّدٌ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيْدٍ عَنْ ابْنِ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِيْ عَطَاءٌ قَالَ أَخْبَرَنِيْ صَفْوَانُ بْنُ يَعْلَى بْنِ أُمَيَّةَ أَنَّ يَعْلَى كَانَ يَقُوْلُ لَيْتَنِيْ أَرَى رَسُوْلَ اللهِﷺ حِيْنَ يُنْزَلُ عَلَيْهِ الْوَحْيُ فَلَمَّا كَانَ النَّبِيُّ ﷺ بِالْجِعْرَانَةِ عَلَيْهِ ثَوْبٌ قَدْ أَظَلَّ عَلَيْهِ وَمَعَهُ نَاسٌ مِنْ أَصْحَابِهِ إِذْ جَاءَهُ رَجُلٌ مُتَضَمِّخٌ بِطِيْبٍ فَقَالَ يَا رَسُوْلَ اللهِ كَيْفَ تَرَى فِيْ رَجُلٍ أَحْرَمَ فِيْ جُبَّةٍ بَعْدَ مَا تَضَمَّخَ بِطِيْبٍ فَنَظَرَ النَّبِيُّ ﷺ سَاعَةً فَجَاءَهُ الْوَحْيُ فَأَشَارَ عُمَرُ إِلَى يَعْلَى أَنْ تَعَالَ فَجَاءَ يَعْلَى فَأَدْخَلَ رَأْسَهُ فَإِذَا هُوَ مُحْمَرُّ الْوَجْهِ يَغِطُّ كَذَلِكَ سَاعَةً ثُمَّ سُرِّيَ عَنْهُ فَقَالَ أَيْنَ الَّذِيْ يَسْأَلُنِيْ عَنِ الْعُمْرَةِ آنِفًا فَالْتُمِسَ الرَّجُلُ فَجِيْءَ بِهِ إِلَى النَّبِيِّ ﷺ فَقَالَ أَمَّا الطِّيْبُ الَّذِيْ بِكَ فَاغْسِلْهُ ثَلَاثَ مَرَّاتٍ وَأَمَّا الْجُبَّةُ فَانْزِعْهَا ثُمَّ اصْنَعْ فِيْ عُمْرَتِكَ كَمَا تَصْنَعُ فِيْ حَجِّكَ.

ইয়া'লা ইবনু উমাইয়্যাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

হায়! রাসূলুল্লাহ (ﷺ)– এর প্রতি ওহী অবতীর্ণ হওয়ার সময় যদি তাঁকে দেখতে পারতাম। যখন নবী (ﷺ) ‘জিয়িররানা’ নামক স্থানে অবস্থান করছিলেন এবং চাঁদোয়া দিয়ে তাঁর উপর ছায়ার ব্যবস্থা করা হয়েছিল এবং তাঁর সঙ্গে ছিলেন কতিপয় সাহাবী। এমন সময় সুগন্ধি মেখে এক ব্যক্তি এলেন এবং বললেন, হে আল্লাহ্‌র রাসূল! ঐ সম্পর্কে আপনার মত কী, যে সুগন্ধি মেখে জুব্বা পরে ইহ্‌রাম বেঁধেছে? কিছু সময়ের জন্য নবী (ﷺ) অপেক্ষা করলেন, এমনি সময় ওহী এল। ‘উমর (রাঃ) ইয়ালা (রাঃ)– কে ইশারা দিয়ে ডাকলেন। ইয়ালা (রাঃ) এলেন এবং তাঁর মাথা ঐ চাদরের ভেতর ঢোকালেন। দেখলেন, রাসূল (ﷺ) এর মুখমণ্ডল লাল রক্তিম বর্ণ এবং কিছু সময়ের জন্য বেশ জোরে জোরে শ্বাস-প্রশ্বাস গ্রহণ করছেন।তারপর তাঁর থেকে এ অবস্থা সম্পূর্ণরূপে দূর হওয়ার পর তিনি বললেন, প্রশ্নকারী কোথায় যে কিছুক্ষণ পূর্বে আমাকে ‘উমরাহ্‌ সম্পর্কে প্রশ্ন করেছিল? লোকটিকে খুঁজে নবী (ﷺ)– এর নিকট নিয়ে আসা হল। নবী (ﷺ) বললেন, যে সুগন্ধি তুমি তোমার শরীরে মেখেছ, তা তিনবার ধুয়ে ফেলবে আর জুব্বাটি খুলে ফেলবে। তারপর তুমি তোমার ‘উমরাহ্‌তে ঐ সমস্ত কাজ করবে, যা তুমি হজ্জের মধ্যে করে থাক।

সহীহ বুখারী হাদিস ৪৯৮৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে ওহী নাজিলের সময় নবী صلى الله عليه وسلم-এর অবস্থা এবং উমরাহ সম্পর্কিত একটি প্রশ্নের জবাব এসেছে। এক ব্যক্তি সুগন্ধি মেখে জুব্বা পরে ইহরাম বেঁধেছিলেন। তিনি নবী صلى الله عليه وسلم-এর কাছে এ বিষয়ে জিজ্ঞেস করেন। কিছু সময় পর ওহী আসে। ইয়ালা রাঃ দেখেন, নবী صلى الله عليه وسلم-এর মুখমণ্ডল লাল হয়ে গেছে এবং তিনি কিছু সময় জোরে শ্বাস নিচ্ছেন। অবস্থা দূর হওয়ার পর নবী صلى الله عليه وسلم প্রশ্নকারীকে ডাকতে বলেন। তারপর তিনি নির্দেশ দেন, শরীরের সুগন্ধি তিনবার ধুয়ে ফেলতে এবং জুব্বা খুলে ফেলতে। এরপর উমরাহতে হজ্জের মতো কাজ করতে বলেন। এই হাদিসে ইহরাম, সুগন্ধি, জুব্বা এবং ওহীর সময়ের অবস্থা একসঙ্গে এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সাহাবীরা ওহী নাজিলের সময় নবী صلى الله عليه وسلم-এর অবস্থা জানতে আগ্রহী ছিলেন।
  • ইহরামে থাকা অবস্থায় সুগন্ধি ধুয়ে ফেলতে বলা হয়েছে।
  • জুব্বা খুলে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।
  • উমরাহর কাজে হজ্জের কাজের সঙ্গে মিল আছে বলে হাদিসে এসেছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন