৬৮/৪৪. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ৫৩৩১ - তালাকের পর পুনর্বিবাহে বাধা নয়

মহান আল্লাহর বাণী: তালাকপ্রাপ্তাদের স্বামীরা (ইদ্দতের মধ্যে) তাদের ফিরিয়ে আনার অগ্রাধিকার রাখে। (সূরা আল-বাকারা ২/২২৮)

وَكَيْفَ يُرَاجِعُ الْمَرْأَةَ إِذَا طَلَّقَهَا وَاحِدَةً أَوْ ثِنْتَيْنِ.এবং এক বা দু’তালাকের পর স্ত্রীকে ফিরিয়ে আনার নিয়ম সম্পর্কিত।"

তালাকের পর পুনর্বিবাহে বাধা না দেওয়ার শিক্ষা

সহীহ বুখারীহাদিস নম্বর ৫৩৩১

وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، حَدَّثَنَا الْحَسَنُ، أَنَّ مَعْقِلَ بْنَ يَسَارٍ، كَانَتْ أُخْتُهُ تَحْتَ رَجُلٍ فَطَلَّقَهَا، ثُمَّ خَلَّى عَنْهَا حَتَّى انْقَضَتْ عِدَّتُهَا، ثُمَّ خَطَبَهَا فَحَمِيَ مَعْقِلٌ مِنَ ذَلِكَ أَنَفًا فَقَالَ خَلَّى عَنْهَا وَهْوَ يَقْدِرُ عَلَيْهَا، ثُمَّ يَخْطُبُهَا فَحَالَ بَيْنَهُ وَبَيْنَهَا، فَأَنْزَلَ اللَّهُ ﴾وَإِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ فَبَلَغْنَ أَجَلَهُنَّ فَلاَ تَعْضُلُوهُنَّ﴿ إِلَى آخِرِ الآيَةِ، فَدَعَاهُ رَسُولُ اللَّهِ ﷺ فَقَرَأَ عَلَيْهِ، فَتَرَكَ الْحَمِيَّةَ وَاسْتَقَادَ لأَمْرِ اللَّهِ.

মা’কিল ইবনু ইয়াসার (রাঃ) হতে বর্ণিতঃ

মা’কাল ইবনু ইয়াসারের বোন এক ব্যক্তির বিবাহ বন্ধনে আবদ্ধ ছিল। সে তাঁকে তালাক দিল। পুনরায় ফিরিয়ে আনল না, এভাবে তাঁর ইদ্দাত শেষ হয়ে গেলে সে আবার তাঁর কাছে বিয়ের প্রস্তাব দিল। মা’কাল (রাঃ) এতে রাগান্বিত হলেন, তিনি বললেন, সময় মত ফিরিয়ে নিল না, এখন আবার প্রস্তাব দিচ্ছে। তিনি তাদের মাঝে (বিয়ের ব্যাপারে) বাধা হয়ে দাঁড়ালেন।এরপর আল্লাহ তা’আলা এ আয়াতটি অবতীর্ণ করেনঃ তোমরা যখন স্ত্রীদেরকে তালাক দাও এবং তাঁরা তাদের ইদ্দাত পূর্ণ করে, তখন তাঁরা নিজেদের স্বামীদেরকে বিবাহ করতে চাইলে তোমরা প্রতিবন্ধকতা সৃষ্টি করো না......... (সূরা আল-বাক্বারা ২/২৩২)।এরপর রাসূলুল্লাহ্‌ (ﷺ) তাঁকে ডাকলেন এবং তাঁর সম্মুখে আয়াতটি পাঠ করলেন। তিনি তাঁর অহমিকা পরিত্যাগ করতঃ আল্লাহ্‌র আদেশের আনুগত্য করেন।

সহীহ বুখারী হাদিস ৫৩৩১-এর সারসংক্ষেপ

এই হাদিসে মাক্বিল ইবনু ইয়াসার (রাঃ)-এর বোনের ঘটনা এসেছে। তাঁর বোন এক ব্যক্তির স্ত্রী ছিলেন। স্বামী তাকে তালাক দেয় এবং ইদ্দত শেষ হওয়া পর্যন্ত ফিরিয়ে নেয় না। পরে আবার সে বিয়ের প্রস্তাব দেয়। মাক্বিল (রাঃ) রাগের কারণে তাদের বিয়ের পথে বাধা হয়ে দাঁড়ান। তখন আল্লাহর আয়াত নাজিল হয়, যাতে বলা হয়—নারীরা ইদ্দত পূর্ণ করলে এবং আগের স্বামীদের বিয়ে করতে চাইলে বাধা দিও না। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) মাক্বিলকে ডাকেন এবং আয়াতটি পড়ে শোনান। এরপর তিনি অহমিকা ছেড়ে আল্লাহর আদেশ মেনে নেন। হাদিসটি শেখায়, ব্যক্তিগত রাগ বা মান-অভিমান আল্লাহর নির্দেশের ওপর প্রাধান্য পেতে পারে না।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ইদ্দত শেষ হলে বৈধ পুনর্বিবাহে অন্যায়ভাবে বাধা দেওয়া উচিত নয়।
  • ব্যক্তিগত রাগ আল্লাহর আদেশের ওপর রাখা যাবে না।
  • ভুল বুঝতে পারলে অহমিকা ছেড়ে সত্য মেনে নেওয়া ভালো।
  • অভিভাবকের ভূমিকা সাহায্যের, অযথা বাধা দেওয়ার নয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন