৬৯/১৩. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ৫৩৬৮ - রমজানে সহবাসের কাফফারা

নিজ পরিবারের জন্য অসচ্ছল ব্যক্তির ব্যয় করা।

রমজানে সহবাসের কাফফারা ও নবীজির সহজ আচরণ

সহীহ বুখারীহাদিস নম্বর ৫৩৬৮

أَحْمَدُ بْنُ يُونُسَ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ حَدَّثَنَا ابْنُ شِهَابٍ عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمٰنِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَأَتٰى النَّبِيَّ ﷺ رَجُلٌ فَقَالَ هَلَكْتُ قَالَ وَلِمَ قَالَ وَقَعْتُ عَلٰى أَهْلِي فِي رَمَضَانَ قَالَ فَأَعْتِقْ رَقَبَةً قَالَ لَيْسَ عِنْدِي قَالَ فَصُمْ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ قَالَ لاَ أَسْتَطِيعُ قَالَ فَأَطْعِمْ سِتِّينَ مِسْكِينًا قَالَ لاَ أَجِدُ فَأُتِيَ النَّبِيُّ ﷺ بِعَرَقٍ فِيهِ تَمْرٌ فَقَالَ أَيْنَ السَّائِلُ قَالَ هَا أَنَا ذَا قَالَ تَصَدَّقْ بِهٰذَا قَالَ عَلٰى أَحْوَجَ مِنَّا يَا رَسُوْلَ اللهِ فَوَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ مَا بَيْنَ لاَبَتَيْهَا أَهْلُ بَيْتٍ أَحْوَجُ مِنَّا فَضَحِكَ النَّبِيُّ ﷺ حَتّٰى بَدَتْ أَنْيَابُه“ قَالَ فَأَنْتُمْ إِذًا.

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ)-এর নিকট এক লোক এলো এবং বললো আমি ধ্বংস হয়ে গেছি। তিনি বললেনঃ কেন? সে বললোঃ রমযান মাসে আমি (দিনে) স্ত্রী সহবাস করে ফেলেছি। তিনি বললেনঃ একটি দাস মুক্ত করে দাও। সে বললোঃ আমার কাছে কিছুই নেই। তিনি বললেনঃ তাহলে একাধারে দু’মাস সাওম পালন কর। সে বললোঃ সে ক্ষমতাও আমার নেই। তিনি বলেনঃ তবে ষাটজন মিসকীনকে খাদ্য খাওয়াও। সে বললঃ সে সামর্থ্যও আমার নেই।এ সময় নবী (ﷺ)-এর কাছে এক বস্তা খেজুর এল। তিনি জিজ্ঞাসা করলেনঃ প্রশ্নকারী কোথায়? লোকটি বললোঃ আমি এখানে। রাসূল (ﷺ) বললেনঃ এগুলো সদকা কর। সে বললোঃ হে আল্লাহর রাসূল! আমার চেয়ে অভাবগ্রস্তকে দিব। সেই সত্তার শপথ! যিনি আপনাকে সত্য দ্বীনসহ পাঠিয়েছেন, মদীনার প্রস্তরময় দু’পার্শ্বের মধ্যে আমাদের চেয়ে অভাবগ্রস্ত কোন পরিবার নেই। তখন নবী (ﷺ) হাসলেন এমন কি তাঁর চোয়ালের দাঁত পর্যন্ত দেখা গেল এবং বললেনঃ তবে তোমরাই তা নিয়ে যাও।

সহীহ বুখারী হাদিস ৫৩৬৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে এক ব্যক্তি নবী (صلى الله عليه وسلم)-এর কাছে এসে বলেন, তিনি ধ্বংস হয়ে গেছেন। কারণ তিনি রমজানে দিনে স্ত্রী সহবাস করেছেন। নবী (صلى الله عليه وسلم) তাকে প্রথমে দাস মুক্ত করতে বলেন। সে পারে না। এরপর একাধারে দুই মাস সাওম রাখতে বলেন। সে এটাও পারে না। তারপর ষাটজন মিসকিনকে খাদ্য দিতে বলেন। সে জানায়, তাও তার সামর্থ্য নেই। পরে খেজুর এলে নবী (صلى الله عليه وسلم) তা সদকা করতে বলেন। লোকটি নিজের পরিবারের অভাবের কথা বললে নবী (صلى الله عليه وسلم) হাসেন এবং বলেন, তাহলে তোমরাই তা নিয়ে যাও। এই হাদিসে কাফফারার ধাপ এবং নবী (صلى الله عليه وسلم)-এর সহজ, দয়ালু আচরণ দেখা যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • রমজানের দিনের সাওমের মর্যাদা রক্ষা করা জরুরি।
  • ভুল হলে তা গোপন না রেখে শরয়ি সমাধান জানা দরকার।
  • কাফফারার ধাপ হাদিসে পরিষ্কারভাবে এসেছে।
  • নবী (صلى الله عليه وسلم) মানুষের বাস্তব অসহায়তা বুঝতেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন