৭০/১৬. অধ্যায়ঃ
পনির প্রসঙ্গে
وَقَالَ حُمَيْدٌ سَمِعْتُ أَنَسًا بَنَى النَّبِيُّ ﷺ بِصَفِيَّةَ فَأَلْقَى التَّمْرَ وَالْأَقِطَ وَالسَّمْنَ وَقَالَ عَمْرُو بْنُ أَبِي عَمْرٍو عَنْ أَنَسٍ صَنَعَ النَّبِيُّ ﷺ حَيْسًا.হুমায়দ (রহ.) বলেন, আমি আনাস (রা.)-কে বলতে শুনেছি, নবী (ﷺ) সাফিয়্যার সঙ্গে বাসর যাপন করলেন। তারপর তিনি (দস্তরখানে) খেজুর, পনির এবং ঘি রাখলেন। ‘আমর ইবন ‘আমর আনাস থেকে বর্ণনা করেন: নবী (ﷺ) (সেগুলোর মিশ্রণ করে) ‘হায়স’ তৈরী করেন।"
সহিহ বুখারী : ৫৪০২
সহিহ বুখারীহাদিস নম্বর ৫৪০২
مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ أَبِي بِشْرٍ عَنْ سَعِيدٍ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ أَهْدَتْ خَالَتِي إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم ضِبَابًا وَأَقِطًا وَلَبَنًا فَوُضِعَ الضَّبُّ عَلٰى مَائِدَتِه„ فَلَوْ كَانَ حَرَامًا لَمْ يُوضَعْ وَشَرِبَ اللَّبَنَ وَأَكَلَ الأَقِطَ.
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
আমার খালা নবী (ﷺ)-কে কয়েকটি যব্ব, কিছু পনির এবং দুধ হাদিয়া দিলেন এবং দস্তরখানে ‘যব্ব’ রাখা হয়। যদি তা হারাম হতো, তবে তাঁর দস্তরখানে তা রাখা হতো না। তিনি (শুধু) দুধ পান করলেন এবং পনির খেলেন।
[২৫৭৫; মুসলিম ৩৪০/৭, হাঃ ১৯৪৭] আধুনিক প্রকাশনী- ৫০০১, ইসলামিক ফাউন্ডেশন- ৪৮৯৭)
