৭০/৩০. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৫৪২৭ - কুরআন পাঠকারী মুমিনের সুন্দর দৃষ্টান্ত
খাদ্যদ্রব্যের আলোচনা
কুরআন পাঠকারী মুমিন: সুগন্ধি ও মিষ্টি ফলের দৃষ্টান্ত
সহীহ বুখারী : ৫৪২৭
সহীহ বুখারীহাদিস নম্বর ৫৪২৭
قُتَيْبَةُ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ قَتَادَةَ عَنْ أَنَسٍ عَنْ أَبِي مُوسٰى الأَشْعَرِيِّ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ مَثَلُ الْمُؤْمِنِ الَّذِي يَقْرَأُ الْقُرْآنَ كَمَثَلِ الأُتْرُجَّةِ رِيحُهَا طَيِّبٌ وَطَعْمُهَا طَيِّبٌ وَمَثَلُ الْمُؤْمِنِ الَّذِي لاَ يَقْرَأُ الْقُرْآنَ كَمَثَلِ التَّمْرَةِ لاَ رِيحَ لَهَا وَطَعْمُهَا حُلْوٌ وَمَثَلُ الْمُنَافِقِ الَّذِي يَقْرَأُ الْقُرْآنَ مَثَلُ الرَّيْحَانَةِ رِيحُهَا طَيِّبٌ وَطَعْمُهَا مُرٌّ وَمَثَلُ الْمُنَافِقِ الَّذِي لاَ يَقْرَأُ الْقُرْآنَ كَمَثَلِ الْحَنْظَلَةِ لَيْسَ لَهَا رِيحٌ وَطَعْمُهَا مُرٌّ.
আবূ মূসা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ কোরআন পাঠকারী মু’মিনের দৃষ্টান্ত কমলার মত, যার ঘ্রাণও চমৎকার স্বাদও মজাদার। যে মু’মিন কোরআন পাঠ করে না, তার দৃষ্টান্ত খেজুরের মত, যার কোন সুঘ্রাণ নেই তবে এর স্বাদ মিষ্টি। আর যে মুনাফিক কোরআন পাঠ করে তার উদাহরণ রায়হানার মত, যার সুঘ্রাণ আছে তবে স্বাদ তিক্ত। আর যে মুনাফিক কোরআন পাঠ করে না, তার উদাহরণ হন্যালা ফলের ন্যায়, যার সুঘ্রাণও নাই, স্বাদও তিক্ত।
সহীহ বুখারী হাদিস ৫৪২৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে নবী صلى الله عليه وسلم কুরআন পাঠকারী ও না-পাঠকারী মানুষের চারটি দৃষ্টান্ত দিয়েছেন। যে মুমিন কুরআন পড়ে, তার উদাহরণ কমলার মতো—ঘ্রাণ সুন্দর, স্বাদও ভালো। যে মুমিন কুরআন পড়ে না, তার উদাহরণ খেজুরের মতো—সুগন্ধ নেই, কিন্তু স্বাদ মিষ্টি। আর যে মুনাফিক কুরআন পড়ে, তার উদাহরণ রাইহানার মতো—ঘ্রাণ আছে, কিন্তু স্বাদ তিক্ত। যে মুনাফিক কুরআন পড়ে না, তার উদাহরণ হনযালা ফলের মতো—ঘ্রাণও নেই, স্বাদও তিক্ত। এই হাদিসে কুরআন তিলাওয়াতের বাহ্যিক সৌন্দর্য এবং অন্তরের সত্যতার গুরুত্ব দুটোই স্পষ্ট হয়েছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- কুরআন পাঠ মুমিনের জীবনে সৌন্দর্য ও ভালো প্রভাব আনে।
- শুধু বাহ্যিক তিলাওয়াত নয়, অন্তরের সত্যতাও গুরুত্বপূর্ণ।
- মুমিন কুরআন না পড়লেও ঈমানের মিষ্টতা থাকে, তবে তিলাওয়াত তাকে আরও সুন্দর করে।
- মুনাফিকের বাহ্যিক ভালো কাজ অন্তরের তিক্ততা ঢাকতে পারে না।
