৭০/২৯. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৫৪২৬ - সোনা-রূপার পাত্রে খাওয়া-পানার নিষেধ
রৌপ্য খচিত পাত্রে আহার করা
সোনা-রূপার পাত্রে খাওয়া-পানা: হাদিসের স্পষ্ট নিষেধ
সহীহ বুখারী : ৫৪২৬
সহীহ বুখারীহাদিস নম্বর ৫৪২৬
أَبُو نُعَيْمٍ حَدَّثَنَا سَيْفُ بْنُ أَبِي سُلَيْمَانَ قَالَ سَمِعْتُ مُجَاهِدًا يَقُوْلُ حَدَّثَنِي عَبْدُ الرَّحْمٰنِ بْنُ أَبِي لَيْلٰى أَنَّهُمْ كَانُوا عِنْدَ حُذَيْفَةَ فَاسْتَسْقٰى فَسَقَاه“ مَجُوسِيٌّ فَلَمَّا وَضَعَ الْقَدَحَ فِي يَدِه„ رَمَاه“بِه„ وَقَالَ لَوْلاَ أَنِّي نَهَيْتُه“ غَيْرَ مَرَّةٍ وَلاَ مَرَّتَيْنِ كَأَنَّه“يَقُوْلُ لَمْ أَفْعَلْ هٰذَا وَلٰكِنِّي سَمِعْتُ النَّبِيَّ ﷺيَقُوْلُ لاَ تَلْبَسُوا الْحَرِيرَ وَلاَ الدِّيبَاجَ وَلاَ تَشْرَبُوا فِي آنِيَةِ الذَّهَبِ وَالْفِضَّةِ وَلاَ تَأْكُلُوا فِي صِحَافِهَا فَإِنَّهَا لَهُمْ فِي الدُّنْيَا وَلَنَا فِي الآخِرَةِ.
‘আবদুর রহমান ইবনু আবূ লায়লা (রহঃ) হতে বর্ণিতঃ
একবার তাঁরা হুযাইফাহ (রাঃ)-এর কাছে উপস্থিত ছিলেন। তিনি পানি পান করতে চাইলে এক অগ্নি উপাসক তাঁকে পানি এনে দিল। সে যখনই পাত্রটি তাঁর হাতে রাখল, তিনি সেটি ছুঁড়ে ফেললেন এবং বললেন, আমি যদি একবার বা দু’বারের অধিক তাকে নিষেধ না করতাম, তাহলেও হতো। অর্থাৎ তিনি বলতে চাইলেন, তা হলেও আমি এমন করতাম না। কিন্তু আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছিঃ তোমরা রেশম বা রেশম জাত কাপড় পরিধান করো না এবং সোনা ও রূপার পাত্রে পান করো না এবং এগুলোর বাসনে আহার করো না। কেননা দুন্ইয়াতে এগুলো কাফিরদের জন্য আর আখিরাতে তোমাদের জন্য।
[১] ডাঃ ব্রাউন বলেন যে, একবার কিং এডওয়ার্ড নিজের শরীরে তীব্র তাপ ও অস্থিরতা অনুভব করলেন এবং স্বীয় প্রকৃতিতে ক্রোধের প্রকাশ বুঝতে পারলেন। অথচ ইতোপূর্বে এ ধরণের অবস্থা তার কখনো সৃষ্টি হয়নি। এ ব্যাপারে তিনি ডাক্তারের পরামর্শ নিলেন। ডাক্তারগণ তাকে শরীরে প্রলেপ ও সেবনের জন্য কিছু ঔষধ দিলেন। কিন্তু কোনই ফল হল না। তখন তিনি সর্বদা রেশমী পোশাক পরিধান করতেন। একবার তিনি রেশমী পোশাক খুলতেই কিছু শান্তি অনুভব করলেন, তিনি দু’দিন যাবৎ অন্য পোশাক পরলেন, দেখতে পেলেন অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে। এবার তিনি কিছুদিনের জন্য রেশমী পোশাক ছেড়ে দিলেন। এতে তিনি পূর্ণ সুস্থ হয়ে গেলেন।
সহীহ বুখারী হাদিস ৫৪২৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে হুযাইফা (রাঃ)-এর একটি ঘটনা এসেছে। তিনি পানি চাইলেন, একজন অগ্নি উপাসক তাঁকে পাত্রে পানি দিল। পাত্রটি হাতে রাখা হলে তিনি তা ছুঁড়ে ফেললেন। তিনি ব্যাখ্যা করলেন, তিনি লোকটিকে একাধিকবার নিষেধ করেছিলেন। এরপর তিনি নবী صلى الله عليه وسلم-এর কথা উল্লেখ করেন: রেশম বা রেশমজাত কাপড় পরিধান করা যাবে না, সোনা ও রূপার পাত্রে পান করা যাবে না, এবং এগুলোর বাসনে আহার করা যাবে না। হাদিসে আরও বলা হয়েছে, এগুলো দুনিয়ায় তাদের জন্য, আর আখিরাতে মুমিনদের জন্য। তাই এই বর্ণনায় বিলাসী পাত্র ও পোশাক থেকে সংযমের শিক্ষা আছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সোনা ও রূপার পাত্রে খাওয়া-পানার নিষেধ এসেছে।
- রেশম ও রেশমজাত কাপড় পরিধান থেকেও সতর্ক করা হয়েছে।
- হুযাইফা (রাঃ) আগে সতর্ক করার পর কঠোরভাবে বিষয়টি দেখিয়েছেন।
- মুমিনের জীবনে দুনিয়ার বিলাসের প্রতি সংযম থাকা দরকার।
