৭২/৪. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৫৪৭৮ - আহলে কিতাবের পাত্র ও শিকার
ধনুকের সাহায্যে শিকার করা।
وَقَالَ الْحَسَنُ وَإِبْرَاهِيمُ إِذَا ضَرَبَ صَيْدًا فَبَانَ مِنْهُ يَدٌ أَوْ رِجْلٌ لَا تَأْكُلُ الَّذِي بَانَ وَكُلْ سَائِرَهُ.وَقَالَ إِبْرَاهِيمُ إِذَا ضَرَبْتَ عُنُقَهُ أَوْ وَسَطَهُ فَكُلْهُ وَقَالَ الْأَعْمَشُ عَنْ زَيْدٍ اسْتَعْصَى عَلَى رَجُلٍ مِنْ آلِ عَبْدِ اللَّهِ حِمَارٌ فَأَمَرَهُمْ أَنْ يَضْرِبُوهُ حَيْثُ تَيَسَّرَ دَعُوا مَا سَقَطَ مِنْهُ وَكُلُوهُ.হাসান ও ইবরাহীম (রহঃ) বলেছেন: কোনো ব্যক্তি যদি শিকারকে আঘাত করে, ফলে তার হাত কিংবা পা পৃথক হয়ে যায়, তাহলে পৃথক অংশটি খাওয়া যাবে না, অবশিষ্ট অংশটি খাওয়া যাবে। ইবরাহীম (রহঃ) বলেছেন: তুমি যদি শিকারের ঘাড়ে কিংবা মধ্যভাগে আঘাত কর, তা হলে তা খাও। যায়েদের সূত্রে আ‘মাশ (রহঃ) বলেছেন যে, ‘আবদুল্লাহ ইবন মাস‘ঊদের গোত্রের একটি গাধা নাগালের বাইরে চলে গিয়েছিল। তখন তিনি আদেশ দিয়েছিলেন: তার দেহের যে অংশেই সম্ভব হয় সেখানেই আঘাত কর। তারপর যে অংশটি ছিঁড়ে তা বাদ দিয়ে বাকীটা খাও।"
আহলে কিতাবের পাত্র ও শিকারের বিধান
সহীহ বুখারী : ৫৪৭৮
সহীহ বুখারীহাদিস নম্বর ৫৪৭৮
عَبْدُ اللهِ بْنُ يَزِيدَ حَدَّثَنَا حَيْوَةُ قَالَ أَخْبَرَنِي رَبِيعَةُ بْنُ يَزِيدَ الدِّمَشْقِيُّ عَنْ أَبِي إِدْرِيسَ عَنْ أَبِي ثَعْلَبَةَ الْخُشَنِيِّ قَالَ قُلْتُ يَا نَبِيَّ اللهِ إِنَّا بِأَرْضِ قَوْمٍ مِنْ أَهْلِ الْكِتَابِ أَفَنَأْكُلُ فِي آنِيَتِهِمْ وَبِأَرْضِ صَيْدٍ أَصِيدُ بِقَوْسِي وَبِكَلْبِي الَّذِي لَيْسَ بِمُعَلَّمٍ وَبِكَلْبِي الْمُعَلَّمِ فَمَا يَصْلُحُ لِي قَالَ أَمَّا مَا ذَكَرْتَ مِنْ أَهْلِ الْكِتَابِ فَإِنْ وَجَدْتُمْ غَيْرَهَا فَلاَ تَأْكُلُوا فِيهَا وَإِنْ لَمْ تَجِدُوا فَاغْسِلُوهَا وَكُلُوا فِيهَا وَمَا صِدْتَ بِقَوْسِكَ فَذَكَرْتَ اسْمَ اللهِ فَكُلْ وَمَا صِدْتَ بِكَلْبِكَ الْمُعَلَّمِ فَذَكَرْتَ اسْمَ اللهِ فَكُلْ وَمَا صِدْتَ بِكَلْبِكَ غَيْرِ مُعَلَّمٍ فَأَدْرَكْتَ ذَكَاتَه“ فَكُلْ.
আবূ সা‘লাবাহ আল-খুশানী (রাঃ) হতে বর্ণিতঃ
আমি জিজ্ঞেস করলামঃ হে আল্লাহ্র নবী (ﷺ)! আমরা আহলে কিতাব সম্প্রদায়ের এলাকায় বসবাস করি। আমরা কি তাদের থালায় খেতে পারি? তাছাড়া আমরা শিকারের অঞ্চলে থাকি। তীর ধনুকের সাহায্যে শিকার করি এবং প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রশিক্ষণবিহীন কুকুর দিয়ে শিকার করে থাকি। এমতাবস্থায় আমার জন্য কোনটা বৈধ হবে?উত্তরে তিনি বললেনঃ তুমি যে সকল আহলে কিতাবের কথা উল্লেখ করলে তাতে বিধান হলঃ যদি অন্য পাত্র পাও তাদের পাত্রে খাবে না। আর যদি না পাও, তাহলে তাদের পাত্রগুলো ধুয়ে নিয়ে তাতে আহার কর। আর যে প্রাণীকে তুমি তোমার তীর ধনুকের সাহায্যে শিকার করেছ এবং বিসমিল্লাহ পড়েছ সেটি খাও। আর যে প্রাণীকে তুমি তোমার প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের দ্বারা শিকার করেছ এবং বিসমিল্লাহ পড়েছ, সেটি খাও। আর যে প্রাণীকে তুমি তোমার প্রশিক্ষণবিহীন কুকুর দ্বারা শিকার করেছ, সেটি যদি যবহ করতে পার তবে তা খেতে পার।
সহীহ বুখারী হাদিস ৫৪৭৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে আবু সা‘লাবা আল-খুশানী (রাঃ) নবী (صلى الله عليه وسلم)-কে কয়েকটি বাস্তব প্রশ্ন করেন। তাঁরা আহলে কিতাবের এলাকায় থাকেন—তাদের পাত্রে খাওয়া যাবে কি না। নবী (صلى الله عليه وسلم) বলেন, অন্য পাত্র পাওয়া গেলে তাদের পাত্রে খাবে না; আর না পেলে পাত্র ধুয়ে তাতে খাবে। এরপর শিকারের কথা আসে। তীর-ধনুক দিয়ে শিকার করলে এবং বিসমিল্লাহ পড়লে তা খাওয়া যাবে। প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর দিয়ে শিকার করলে এবং বিসমিল্লাহ পড়লে সেটিও খাওয়া যাবে। আর অপ্রশিক্ষিত কুকুরের শিকারে যদি জীবিত পেয়ে যবেহ করতে পার, তাহলে তা খাওয়া যাবে। এই হাদিসে পাত্রের পরিচ্ছন্নতা ও শিকারের শর্ত দুটোই এসেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- আহলে কিতাবের পাত্রের বিকল্প থাকলে তা এড়িয়ে চলার নির্দেশ এসেছে।
- বিকল্প না থাকলে পাত্র ধুয়ে ব্যবহার করার কথা বলা হয়েছে।
- তীর-ধনুকের শিকারে বিসমিল্লাহ পড়ার কথা এসেছে।
- অপ্রশিক্ষিত কুকুরের শিকার জীবিত পেলে যবেহ করে খাওয়ার কথা বলা হয়েছে।
