৭২/৩. অধ্যায়ঃ
তীরের ফলকে আঘাতপ্রাপ্ত শিকার
সহিহ বুখারী : ৫৪৭৭
সহিহ বুখারীহাদিস নম্বর ৫৪৭৭
قَبِيصَةُ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ مَنْصُورٍ عَنْ إِبْرَاهِيمَ عَنْ هَمَّامِ بْنِ الْحَارِثِ عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ قَالَ قُلْتُ يَا رَسُوْلَ اللهِ إِنَّا نُرْسِلُ الْكِلاَبَ الْمُعَلَّمَةَ قَالَ كُلْ مَا أَمْسَكْنَ عَلَيْكَ قُلْتُ وَإِنْ قَتَلْنَ قَالَ وَإِنْ قَتَلْنَ قُلْتُ وَإِنَّا نَرْمِي بِالْمِعْرَاضِ قَالَ كُلْ مَا خَزَقَ وَمَا أَصَابَ بِعَرْضِه„ فَلاَ تَأْكُلْ.
আদী ইবনু হাতিম (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞেস করলাম: হে আল্লাহর রসূল! আমরা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরগুলোকে শিকারে পাঠিয়ে থাকি। তিনি বললেন: কুকুরগুলো তোমার জন্য যেটি ধরে রাখে সেটি খাও। আমি বললাম: যদি ওরা হত্যা করে ফেলে? তিনি বললেন: যদি ওরা হত্যাও করে ফেলে। আমি বললাম: আমরা তো ফলার দ্বারাও শিকার করে থাকি। তিনি বললেন: সেটি খাও, যেটি তীরে যখম করেছে; আর যেটি তীরের পার্শ্বের আঘাতে মারা গেছে সেটি খেয়ো না।
[১৭৫; মুসলিম ৩৪/১, হাঃ ১৯২৯, আহমাদ ১৯৩৮৯] আধুনিক প্রকাশনী- ৫০৭২, ইসলামিক ফাউন্ডেশন- ৪৯৬৯)
