৭২/১৪. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৫৪৯৬ - শিকার, পাত্র ও বিসমিল্লাহর বিধান
অগ্নিপূজকদের বাসনপত্র ও মৃত জানোয়ার
হালাল শিকার ও পাত্র ব্যবহারের বিধান: বিসমিল্লাহর গুরুত্ব
সহীহ বুখারী : ৫৪৯৬
সহীহ বুখারীহাদিস নম্বর ৫৪৯৬
أَبُو عَاصِمٍ عَنْ حَيْوَةَ بْنِ شُرَيْحٍ قَالَ حَدَّثَنِي رَبِيعَةُ بْنُ يَزِيدَ الدِّمَشْقِيُّ قَالَ حَدَّثَنِي أَبُو إِدْرِيسَ الْخَوْلاَنِيُّ قَالَ حَدَّثَنِي أَبُو ثَعْلَبَةَ الْخُشَنِيُّقَالَ أَتَيْتُ النَّبِيَّ ﷺ فَقُلْتُ يَا رَسُوْلَ اللهِ إِنَّا بِأَرْضِ أَهْلِ الْكِتَابِ فَنَأْكُلُ فِي آنِيَتِهِمْ وَبِأَرْضِ صَيْدٍ أَصِيدُ بِقَوْسِي وَأَصِيدُ بِكَلْبِي الْمُعَلَّمِ وَبِكَلْبِي الَّذِي لَيْسَ بِمُعَلَّمٍ فَقَالَ النَّبِيُّ ﷺ أَمَّا مَا ذَكَرْتَ أَنَّكَ بِأَرْضِ أَهْلِ كِتَابٍ فَلاَ تَأْكُلُوا فِي آنِيَتِهِمْ إِلاَّ أَنْ لاَ تَجِدُوا بُدًّا فَإِنْ لَمْ تَجِدُوا بُدًّا فَاغْسِلُوهَا وَكُلُوا وَأَمَّا مَا ذَكَرْتَ أَنَّكُمْ بِأَرْضِ صَيْدٍ فَمَا صِدْتَ بِقَوْسِكَ فَاذْكُرْ اسْمَ اللهِ وَكُلْ وَمَا صِدْتَ بِكَلْبِكَ الْمُعَلَّمِ فَاذْكُرْ اسْمَ اللهِ وَكُلْ وَمَا صِدْتَ بِكَلْبِكَ الَّذِي لَيْسَ بِمُعَلَّمٍ فَأَدْرَكْتَ ذَكَاتَه“ فَكُلْهُ.
আবূ সা‘লাবাহ আল-খুশানী (রাঃ) হতে বর্ণিতঃ
আমি নবী (ﷺ)-এর কাছে এসে বললামঃ হে আল্লাহ্র রাসূল! আমরা আহলে কিতাবের এলাকায় বাস করি, তাদের পাত্রে খাই এবং আমরা শিকারের এলাকায় বাস করি, তীর ধনুকের সাহায্যে শিকার করি এবং প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ও প্রশিক্ষণবিহীন কুকুরের সাহায্যে শিকার করি।নবী বললেনঃ তুমি যে বললে তোমরা আহলে কিতাবের ভূখণ্ডে থাক, অপারগ না হলে তাদের বাসনপত্রে খেও না, যদি কোন উপায় না পাও তাহলে সেগুলো ধুয়ে তাতে খেয়ো। আর তুমি যে বললে, তোমরা শিকারের এলাকায় বাস কর, যদি তোমার তীরের দ্বারা যা শিকার করতে চাও, সেখানে আল্লাহ্র নাম নাও এবং খাও। আর তুমি যা তোমার প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের দ্বারা শিকার কর, সেখানে আল্লাহ্র নাম নাও এবং খাও। আর তুমি যা শিকার কর তোমার প্রশিক্ষণবিহীন কুকুরের দ্বারা এবং যবহ করতে পার তবে তা যবহ্ করে খাও।
সহীহ বুখারী হাদিস ৫৪৯৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে আবূ সা'লাবা খুশানী (রাঃ) তিনটি বাস্তব প্রশ্ন করেন: আহলে কিতাবের পাত্রে খাওয়া, তীর-ধনুক দিয়ে শিকার, এবং প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রশিক্ষণহীন কুকুর দিয়ে শিকার। নবী (صلى الله عليه وسلم) বলেন, অপারগ না হলে তাদের পাত্রে খেও না; উপায় না থাকলে ধুয়ে খাবে। তীর দিয়ে শিকার করলে আল্লাহর নাম নিতে বলা হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের শিকারেও আল্লাহর নাম নেওয়ার নির্দেশ এসেছে। আর প্রশিক্ষণহীন কুকুরের শিকার জীবিত পেলে যবাই করে খেতে বলা হয়েছে। এই হাদিস “হালাল শিকার”, “বিসমিল্লাহ বলে শিকার” এবং “আহলে কিতাবের বাসনপত্র” বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- আহলে কিতাবের পাত্র ব্যবহারে সতর্কতা ও ধোয়ার নির্দেশ এসেছে।
- শিকারের সময় আল্লাহর নাম নেওয়া গুরুত্বপূর্ণ।
- প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রশিক্ষণহীন কুকুরের বিধানে পার্থক্য আছে।
- যবাই করতে পারলে প্রশিক্ষণহীন কুকুরের ধরা শিকার খাওয়ার কথা এসেছে।
