৭২/২৪. অধ্যায়ঃ
নহর ও যবহ করা
وَقَالَ ابْنُ جُرَيْجٍ عَنْ عَطَاءٍ لَا ذَبْحَ وَلَا مَنْحَرَ إِلَّا فِي الْمَذْبَحِ وَالْمَنْحَرِ قُلْتُ أَيُجْزِي مَا يُذْبَحُ أَنْ أَنْحَرَهُ قَالَ نَعَمْ ذَكَرَ اللَّهُ ذَبْحَ الْبَقَرَةِ فَإِنْ ذَبَحْتَ شَيْئًا يُنْحَرُ جَازَ وَالنَّحْرُ أَحَبُّ إِلَيَّ وَالذَّبْحُ قَطْعُ الْأَوْدَاجِ قُلْتُ فَيَخْلُفُ الْأَوْدَاجَ حَتَّى يَقْطَعَ النُّخَاعَ قَالَ لَا إِخَالُ وَأَخْبَرَنِي نَافِعٌ أَنَّ ابْنَ عُمَرَ نَهَى عَنِ النَّخْعِ يَقُولُ يَقْطَعُ مَا دُونَ الْعَظْمِ ثُمَّ يَدَعُ حَتَّى تَمُوتَ وَقَوْلُ اللَّهِ تَعَالَى ﴿وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَنْ تَذْبَحُوا بَقَرَةً﴾ وَقَالَ ﴿فَذَبَحُوهَا وَمَا كَادُوا يَفْعَلُونَ﴾ وَقَالَ سَعِيدٌ عَنِ ابْنِ عَبَّاسٍ الذَّكَاةُ فِي الْحَلْقِ وَاللَّبَّةِ وَقَالَ ابْنُ عُمَرَ وَابْنُ عَبَّاسٍ وَأَنَسٌ إِذَا قَطَعَ الرَّأْسَ فَلَا بَأْسَ.‘আত্বা (রহ.) এর উদ্ধৃতি দিয়ে ইবন জুরাইজ বলেছেন: গলা বা সিনা ব্যতীত যবেহ কিংবা নহর করা যায় না। [‘আত্বা (রহ.) বলেন] আমি বললাম: যে জন্তুকে যবেহ করা হয় সেটিকে আমি যদি নহর করি, তাহলে যথেষ্ট হবে কি? তিনি বললেন: হাঁ। কেননা, আল্লাহ তা‘আলা গরুকে যবেহ করার কথা উল্লেখ করেছেন। কাজেই যে জন্তুকে নহর করা হয়, তা যদি তুমি যবেহ কর, তবে তা জাযিয। অবশ্য আমার নিকট নহর করাই অধিক পছন্দনীয়। যবেহ অর্থ হল রগগুলোকে কেটে দেয়া। আমি বললাম: তাহলে কিছু রগকে অবশিষ্ট রাখতে হবে যেন হাতের ভিতরের সাদা রগ কাটা না যায়। তিনি বললেন: আমি তা মনে করি না। তিনি বললেন: নাফি’ (রহ.) আমাকে জানিয়েছেন, ইবন ‘উমার (রা.) ‘নাখ’ থেকে নিষেধ করেছেন। তিনি বলেন: ‘নাখ’ হল হাড়ের ভিতরের সাদা রগ কেটে দেয়া এবং তারপর ছেড়ে দেয়া, যাতে জন্তুটি মারা যায়। আল্লাহ তা‘আলা ইরশাদ করেন: “স্মরণ কর, যখন মূসা (আ.) স্বীয় সম্প্রদায়কে বলেছিল, ‘আল্লাহ তোমাদেরকে একটি গরু যবেহ করার আদেশ দিচ্ছেন’....... তারা তাকে যবেহ করল যদিও তাদের জন্য সেটা প্রায় অসম্ভব ছিল।” (সূরা আল-বাকারা ২/৬৭-৭১)। সা‘ঈদ (রহ.) ইবন ‘আব্বাস (রা.) থেকে বর্ণনা করেন: গলা ও সিনার মধ্যে যবেহ করাকে যবেহ বলে। ইবন ‘উমার ইবন ‘আব্বাস ও আনাস (রা.) বলেন: যদি মাথা কেটে ফেলে তাতে দোষ নেই।"
সহিহ বুখারী : ৫৫১১
সহিহ বুখারীহাদিস নম্বর ৫৫১১
إِسْحَاقُ سَمِعَ عَبْدَةَ عَنْ هِشَامٍ عَنْ فَاطِمَةَ عَنْ أَسْمَاءَ قَالَتْ ذَبَحْنَا عَلٰى عَهْدِ رَسُوْلِ اللهِ صلى الله عليه وسلم فَرَسًا وَنَحْنُ بِالْمَدِينَةِ فَأَكَلْنَاهُ.
আসমা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ)-এর আমলে আমরা একটি ঘোড়া জবেহ করেছি। তখন আমরা মদীনায় থাকতাম। পরে আমরা সেটি খেয়েছি।
আধুনিক প্রকাশনী- ৫১০৫, ইসলামিক ফাউন্ডেশন- ৫০০২
