৭২/২৪. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ৫৫১০ - ঘোড়ার গোশত খাওয়ার বর্ণনা

নহর ও যবহ করা

وَقَالَ ابْنُ جُرَيْجٍ عَنْ عَطَاءٍ لَا ذَبْحَ وَلَا مَنْحَرَ إِلَّا فِي الْمَذْبَحِ وَالْمَنْحَرِ قُلْتُ أَيُجْزِي مَا يُذْبَحُ أَنْ أَنْحَرَهُ قَالَ نَعَمْ ذَكَرَ اللَّهُ ذَبْحَ الْبَقَرَةِ فَإِنْ ذَبَحْتَ شَيْئًا يُنْحَرُ جَازَ وَالنَّحْرُ أَحَبُّ إِلَيَّ وَالذَّبْحُ قَطْعُ الْأَوْدَاجِ قُلْتُ فَيَخْلُفُ الْأَوْدَاجَ حَتَّى يَقْطَعَ النُّخَاعَ قَالَ لَا إِخَالُ وَأَخْبَرَنِي نَافِعٌ أَنَّ ابْنَ عُمَرَ نَهَى عَنِ النَّخْعِ يَقُولُ يَقْطَعُ مَا دُونَ الْعَظْمِ ثُمَّ يَدَعُ حَتَّى تَمُوتَ وَقَوْلُ اللَّهِ تَعَالَى ﴾وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَنْ تَذْبَحُوا بَقَرَةً﴿ وَقَالَ ﴾فَذَبَحُوهَا وَمَا كَادُوا يَفْعَلُونَ﴿ وَقَالَ سَعِيدٌ عَنِ ابْنِ عَبَّاسٍ الذَّكَاةُ فِي الْحَلْقِ وَاللَّبَّةِ وَقَالَ ابْنُ عُمَرَ وَابْنُ عَبَّاسٍ وَأَنَسٌ إِذَا قَطَعَ الرَّأْسَ فَلَا بَأْسَ.‘আত্বা (রহঃ) এর উদ্ধৃতি দিয়ে ইবন জুরাইজ বলেছেন: গলা বা সিনা ব্যতীত যবেহ কিংবা নহর করা যায় না। [‘আত্বা (রহঃ) বলেন] আমি বললাম: যে জন্তুকে যবেহ করা হয় সেটিকে আমি যদি নহর করি, তাহলে যথেষ্ট হবে কি? তিনি বললেন: হাঁ। কেননা, আল্লাহ তা‘আলা গরুকে যবেহ করার কথা উল্লেখ করেছেন। কাজেই যে জন্তুকে নহর করা হয়, তা যদি তুমি যবেহ কর, তবে তা জাযিয। অবশ্য আমার নিকট নহর করাই অধিক পছন্দনীয়। যবেহ অর্থ হল রগগুলোকে কেটে দেয়া।আমি বললাম: তাহলে কিছু রগকে অবশিষ্ট রাখতে হবে যেন হাতের ভিতরের সাদা রগ কাটা না যায়। তিনি বললেন: আমি তা মনে করি না। তিনি বললেন: নাফি‘ (রহঃ) আমাকে জানিয়েছেন, ইবন ‘উমার (রাঃ) ‘নাখ’ থেকে নিষেধ করেছেন। তিনি বলেন: ‘নাখ’ হল হাড়ের ভিতরের সাদা রগ কেটে দেয়া এবং তারপর ছেড়ে দেয়া, যাতে জন্তুটি মারা যায়।আল্লাহ তা‘আলা ইরশাদ করেন: “স্মরণ কর, যখন মূসা (আঃ) স্বীয় সম্প্রদায়কে বলেছিল, ‘আল্লাহ তোমাদেরকে একটি গরু যবেহ করার আদেশ দিচ্ছেন’....... তারা তাকে যবেহ করল যদিও তাদের জন্য সেটা প্রায় অসম্ভব ছিল।” (সূরা আল-বাকারা ২/৬৭-৭১)। সা‘ঈদ (রহঃ) ইবন ‘আব্বাস (রাঃ) থেকে বর্ণনা করেন: গলা ও সিনার মধ্যে যবেহ করাকে যবেহ বলে। ইবন ‘উমার ইবন ‘আব্বাস ও আনাস (রাঃ) বলেন: যদি মাথা কেটে ফেলে তাতে দোষ নেই।"

ঘোড়ার গোশত খাওয়া: আসমা (রাঃ)-এর বর্ণনা

সহীহ বুখারীহাদিস নম্বর ৫৫১০

خَلاَّدُ بْنُ يَحْيٰى حَدَّثَنَا سُفْيَانُ حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ قَالَ أَخْبَرَتْنِي فَاطِمَةُ بِنْتُ الْمُنْذِرِ امْرَأَتِي عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ قَالَتْ نَحَرْنَا عَلٰى عَهْدِ النَّبِيِّ ﷺ فَرَسًا فَأَكَلْنَاهُ.

আসমা বিনতু আবূ বাক্‌র (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ্‌ (ﷺ)-এর আমলে আমরা একটি ঘোড়া নহর করে সেটা খেয়েছি।

সহীহ বুখারী হাদিস ৫৫১০-এর সারসংক্ষেপ

মূল বিষয়: ঘোড়ার গোশত। এই হাদিসে আসমা বিনতে আবু বকর (রাঃ) একটি সরল ঘটনা বলেছেন। তিনি জানান, রসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর আমলে তাঁরা একটি ঘোড়া নহর করেছিলেন এবং সেটি খেয়েছিলেন। হাদিসটি খুব সংক্ষিপ্ত, তাই এর ব্যাখ্যাতেও অতিরিক্ত কথা যোগ করা ঠিক নয়। এখানে মূল তথ্য হলো, নবী (صلى الله عليه وسلم)-এর সময় সাহাবিদের মধ্যে ঘোড়া নহর করে খাওয়ার ঘটনা ঘটেছে। “নহর” শব্দটি এখানে যবেহের একটি রূপ হিসেবে এসেছে, যা বড় প্রাণীর ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। এই বর্ণনা ঘোড়ার গোশত সম্পর্কে সরাসরি একটি আমল জানায়। যারা ঘোড়ার গোশত খাওয়ার হাদিস খোঁজেন, তাদের জন্য এটি একটি পরিষ্কার ও ছোট বর্ণনা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নবী (صلى الله عليه وسلم)-এর আমলে ঘোড়া নহর করে খাওয়ার ঘটনা বর্ণিত হয়েছে।
  • খাদ্য বিষয়ক প্রশ্নে হাদিসের সরাসরি বর্ণনার দিকে ফিরে যাওয়া দরকার।
  • সংক্ষিপ্ত হাদিস থেকেও বাস্তব আমলের তথ্য জানা যায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন