৭২/২৩. অধ্যায়ঃ
যে জন্তু পালিয়ে যায় তার হুকুম বন্য জন্তুর মত।
وَأَجَازَهُ ابْنُ مَسْعُودٍ وَقَالَ ابْنُ عَبَّاسٍ مَا أَعْجَزَكَ مِنَ الْبَهَائِمِ مِمَّا فِي يَدَيْكَ فَهُوَ كَالصَّيْدِ وَفِي بَعِيرٍ تَرَدَّى فِي بِئْرٍ مِنْ حَيْثُ قَدَرْتَ عَلَيْهِ فَذَكِّهِ وَرَأَى ذَلِكَ عَلِيٌّ وَابْنُ عُمَرَ وَعَائِشَةُ.ইবন মাস‘ঊদ (রা.)-ও এ ফতোয়া দিয়েছেন। ইবন ‘আব্বাস (রা.) বলেছেন: তোমার অধীনস্থ যে জন্তু তোমাকে অপারগ করে দেয়, সে শিকারের ন্যায়। যে উট কুয়ার মধ্যে পড়ে যায় তার যে জায়গায় তোমার পক্ষে সম্ভব হয়, আঘাত (যবেহ) কর। ‘আলী ইবন ‘উমার এবং ‘আয়িশা -ও এটাই মত।"
সহিহ বুখারী : ৫৫০৯
সহিহ বুখারীহাদিস নম্বর ৫৫০৯
عَمْرُو بْنُ عَلِيٍّ حَدَّثَنَا يَحْيٰى حَدَّثَنَا سُفْيَانُ حَدَّثَنَا أَبِي عَنْ عَبَايَةَ بْنِ رِفَاعَةَ بْنِ رَافِعِ بْنِ خَدِيجٍ عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ قَالَ قُلْتُ يَا رَسُوْلَ اللهِ إِنَّا لاَقُو الْعَدُوِّ غَدًا وَلَيْسَتْ مَعَنَا مُدًى فَقَالَ اعْجَلْ أَوْ أَرِنْ مَا أَنْهَرَ الدَّمَ وَذُكِرَ اسْمُ اللهِ فَكُلْ لَيْسَ السِّنَّ وَالظُّفُرَ وَسَأُحَدِّثُكَ أَمَّا السِّنُّ فَعَظْمٌ وَأَمَّا الظُّفُرُ فَمُدَى الْحَبَشَةِ وَأَصَبْنَا نَهْبَ إِبِلٍ وَغَنَمٍ فَنَدَّ مِنْهَا بَعِيرٌ فَرَمَاه“ رَجُلٌ بِسَهْمٍ فَحَبَسَه“ فَقَالَ رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم إِنَّ لِهٰذِهِ الإِبِلِ أَوَابِدَ كَأَوَابِدِ الْوَحْشِ فَإِذَا غَلَبَكُمْ مِنْهَا شَيْءٌ فَافْعَلُوا بِه„ هٰكَذَا.
‘আম্র ইবনু ‘আলী (রহঃ) রাফি’ ইবনু খাদীজ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি বললামঃ হে আল্লাহর রসূল! আমরা আগামী দিন শত্রুর সম্মুখীন হব, অথচ আমাদের কাছে কোন ছুরি নেই। নবী (ﷺ) বললেনঃ তুমি ত্বরান্বিত করবে কিংবা তিনি বলেছেনঃ দ্রুত (যবহ) করবে। যা রক্ত প্রবাহিত করে এবং আল্লাহর নাম নেয়া হয়, তা খাও। তবে দাঁত ও নখ দ্বারা নয়। তোমাকে বলছিঃ দাঁত হলো হাড় আর নখ হলো হাবশীদের ছুরি। আমরা কিছু উট ও ছাগল গনীমত হিসাবে পেলাম। সেগুলো থেকে একটি উট পালিয়ে যায়। একজন সেটির উপর তীরে আঘাত করলে উটটি আটকা পড়ে।তখন রসূলুল্লাহ (ﷺ) বললেনঃ এগুলো গৃহপালিত উটের মধ্যে বন্য পশুর স্বভাব আছে। কাজেই ওগুলোর মধ্যে কোনটি যদি তোমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তা হলে তার সঙ্গে এমনই ব্যবহার করবে।
আধুনিক প্রকাশনী- ৫১০৩, ইসলামিক ফাউন্ডেশন- ৫০০১
