৭৮/১০৬. অধ্যায়ঃ
নবী (ﷺ)-এর বাণী: আমার নামে নাম রাখতে পার, তবে আমার কুনিয়াত দিয়ে কারো কুনিয়াত (ডাক নাম) রেখো না
قَالَهُ أَنَسٌ عَنِ النَّبِيِّ ﷺ.আনাস (রা.) নবী (ﷺ) থেকে এ হাদীসটি বর্ণনা করেছেন।"
সহিহ বুখারী : ৬১৮৭
সহিহ বুখারীহাদিস নম্বর ৬১৮৭
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا خَالِدٌ، حَدَّثَنَا حُصَيْنٌ، عَنْ سَالِمٍ، عَنْ جَابِرٍ ـ رضى الله عنه ـ قَالَ وُلِدَ لِرَجُلٍ مِنَّا غُلاَمٌ فَسَمَّاهُ الْقَاسِمَ فَقَالُوا لاَ نَكْنِيهِ حَتَّى نَسْأَلَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ " سَمُّوا بِاسْمِي، وَلاَ تَكْتَنُوا بِكُنْيَتِي ".
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
বর্ণিত। আমাদের এক লোকের একটি ছেলে জন্মাল। সে তার নাম রাখলো ‘কাসিম’। তখন লোকেরা বলল: আমরা নবী (ﷺ)-কে জিজ্ঞেস না করা পর্যন্ত তাকে এ কুনিয়াতে ডাকবো না। রাসুলুল্লাহ (ﷺ) বললেন: তোমরা আমার নামে নাম রাখো, কিন্তু আমার কুনিয়াতে কারো কুনিয়ত রেখো না।
আধুনিক প্রকাশনী- ৫৭৪৫, ইসলামিক ফাউন্ডেশন- ৫৬৪১
