৭৮/১০৬. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৬১৮৮ - আচার-ব্যবহার
নবী (ﷺ)-এর বাণী: আমার নামে নাম রাখতে পার, তবে আমার কুনিয়াত দিয়ে কারো কুনিয়াত (ডাক নাম) রেখো না
قَالَهُ أَنَسٌ عَنِ النَّبِيِّ ﷺ.আনাস (রাঃ) নবী (ﷺ) থেকে এ হাদীসটি বর্ণনা করেছেন।"
সহীহ বুখারী : ৬১৮৮
সহীহ বুখারীহাদিস নম্বর ৬১৮৮
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَيُّوبَ، عَنِ ابْنِ سِيرِينَ، سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، قَالَ أَبُو الْقَاسِمِ ﷺ " سَمُّوا بِاسْمِي، وَلاَ تَكْتَنُوا بِكُنْيَتِي».
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
আবুল কাসিম (ﷺ) বলেছেনঃ তোমরা আমার নামে নাম রেখো, কিন্তু আমার কুন্ইয়াতে কুন্ইয়াত রেখো না।
