৭৮/১১১. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৬২০২ - আচার-ব্যবহার
কারো সঙ্গীকে তার নামের কিছু অক্ষর কমিয়ে ডাকা।
وَقَالَ أَبُو حَازِمٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ لِي النَّبِيُّ ﷺ يَا أَبَا هِرٍّ.আবূ হাযিম (রহঃ) বলেন, আবূ হুরাইরা (রাঃ) বলেছেন যে, নবী (ﷺ) আমাকে ‘ইয়া আবা হিররিন’ বলে ডাক দেন।"
সহীহ বুখারী : ৬২০২
সহীহ বুখারীহাদিস নম্বর ৬২০২
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ كَانَتْ أُمُّ سُلَيْمٍ فِي الثَّقَلِ وَأَنْجَشَةُ غُلاَمُ النَّبِيِّ ﷺ يَسُوقُ بِهِنَّ، فَقَالَ النَّبِيُّ ﷺ " يَا أَنْجَشَ، رُوَيْدَكَ، سَوْقَكَ بِالْقَوَارِيرِ ".
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
একবার উম্মু সুলাইম (রাঃ) সফরের সামগ্রীবাহী উটে সাওয়ার ছিলেন। আর নবী (ﷺ) -এর গোলাম আন্জাশ উটগুলোকে জলদি হাঁকিয়ে নিয়ে যাচ্ছিল। তখন নবী (ﷺ) তাকে বললেনঃ ওহে আন্জাশ! তুমি কাঁচের পাত্র বহনকারী উটগুলো আস্তে আস্তে হাঁকাও।
