৭৮/১১১. অধ্যায়ঃ
কারো সঙ্গীকে তার নামের কিছু অক্ষর কমিয়ে ডাকা।
وَقَالَ أَبُو حَازِمٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ لِي النَّبِيُّ ﷺ يَا أَبَا هِرٍّ.আবূ হাযিম (রহ.) বলেন, আবূ হুরাইরা (রা.) বলেছেন যে, নবী (ﷺ) আমাকে ‘ইয়া আবা হিররিন’ বলে ডাক দেন।"
সহিহ বুখারী : ৬২০১
সহিহ বুখারীহাদিস নম্বর ৬২০১
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ حَدَّثَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " يَا عَائِشَ هَذَا جِبْرِيلُ يُقْرِئُكِ السَّلاَمَ ". قُلْتُ وَعَلَيْهِ السَّلاَمُ وَرَحْمَةُ اللَّهِ. قَالَتْ وَهْوَ يَرَى مَا لاَ نَرَى.
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর স্ত্রী ‘আয়িশা (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন রাসুলুল্লাহ (ﷺ) বললেনঃ হে আয়েশা! এই যে জিবরীল (আঃ) তোমাকে সালাম বলেছেন। আমি বললামঃ তাঁর উপরও আল্লাহর শান্তি ও রহমত নাযিল হোক। তিনি বললেনঃ তিনি এমন কিছু দেখেন যা আমি দেখি না।
আধুনিক প্রকাশনী- ৫৭৬০, ইসলামিক ফাউন্ডেশন- ৫৬৫৫
