৭৯/২২. অধ্যায়ঃ
অমুসলিমদের সালামের জবাব কীভাবে দিতে হবে।
সহিহ বুখারী : ৬২৫৬
সহিহ বুখারীহাদিস নম্বর ৬২৫৬
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ، أَنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ دَخَلَ رَهْطٌ مِنَ الْيَهُودِ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالُوا السَّامُ عَلَيْكَ. فَفَهِمْتُهَا فَقُلْتُ عَلَيْكُمُ السَّامُ وَاللَّعْنَةُ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَهْلاً يَا عَائِشَةُ، فَإِنَّ اللَّهَ يُحِبُّ الرِّفْقَ فِي الأَمْرِ كُلِّهِ ". فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَوَلَمْ تَسْمَعْ مَا قَالُوا قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " فَقَدْ قُلْتُ وَعَلَيْكُمْ ".
আয়িশাহ (রাঃ) হতে বর্ণিতঃ
একবার একদল ইয়াহুদী রসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এসে বলল: আস্সামু আলাইকা (তোমার মরণ হোক)। আমি এ কথার অর্থ বুঝে বললাম: আলাইকুমুস সামু ওয়াল লানাতু (তোমাদের উপর মৃত্যু ও লা’নাত)। নবী (ﷺ) বললেন: হে আয়েশা! তুমি থামো। আল্লাহ সর্ব হালতে নম্রতা পছন্দ করেন। আমি বললাম: হে আল্লাহর রসূল! তারা যা বললো তা কি আপনি শুনেননি? রসূলুল্লাহ (ﷺ) বললেন: এ জন্যই আমিও বলেছি, ওয়া আলাইকুম (অর্থাৎ তোমাদের উপরও)।
আধুনিক প্রকাশনী- ৫৮১৪, ইসলামিক ফাউন্ডেশন- ৫৭০৯
