৭৯/২৭. অধ্যায়ঃ
মুসাফাহা করা।
وَقَالَ ابْنُ مَسْعُودٍ عَلَّمَنِي النَّبِيُّ ﷺ التَّشَهُّدَ وَكَفِّي بَيْنَ كَفَّيْهِ وَقَالَ كَعْبُ بْنُ مَالِكٍ دَخَلْتُ الْمَسْجِدَ فَإِذَا بِرَسُولِ اللَّهِ ﷺ فَقَامَ إِلَيَّ طَلْحَةُ بْنُ عُبَيْدِ اللَّهِ يُهَرْوِلُ حَتَّى صَافَحَنِي وَهَنَّأَنِي.ইবন মাস‘ঊদ (রা.) বলেন, নবী (ﷺ) যখন আমাকে তাশাহহুদ শিক্ষা দেন তখন আমার হাত তাঁর দু’ হাতের মাঝে ছিল। কা‘ব ইবন মালিক (রা.) বলেন, একবার আমি মসজিদে ঢুকেই রাসূলুল্লাহ (ﷺ)-কে পেয়ে গেলাম। তখন তালহা ইবন ‘উবাইদুল্লাহ (রা.) আমার দিকে দৌড়ে এসে আমার সঙ্গে মুসাফাহা করলেন এবং আমাকে মুবারকবাদ জানালেন।"
সহিহ বুখারী : ৬২৬৩
সহিহ বুখারীহাদিস নম্বর ৬২৬৩
حَدَّثَنَا عَمْرُو بْنُ عَاصِمٍ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، قَالَ قُلْتُ لأَنَسٍ أَكَانَتِ الْمُصَافَحَةُ فِي أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم قَالَ نَعَمْ.
ক্বাতাদাহ (রহঃ) হতে বর্ণিতঃ
আমি আনাস (রাঃ)-কে জিজ্ঞেস করলাম: নবী (ﷺ)-এর সাহাবীদের মধ্যে কি মুসাফাহা চালু ছিল? তিনি বললেন: হ্যাঁ।
আধুনিক প্রকাশনী- ৫৮২০, ইসলামিক ফাউন্ডেশন- ৫৭১৬
