৭৯/২৭. অধ্যায়ঃ
মুসাফাহা করা।
وَقَالَ ابْنُ مَسْعُودٍ عَلَّمَنِي النَّبِيُّ ﷺ التَّشَهُّدَ وَكَفِّي بَيْنَ كَفَّيْهِ وَقَالَ كَعْبُ بْنُ مَالِكٍ دَخَلْتُ الْمَسْجِدَ فَإِذَا بِرَسُولِ اللَّهِ ﷺ فَقَامَ إِلَيَّ طَلْحَةُ بْنُ عُبَيْدِ اللَّهِ يُهَرْوِلُ حَتَّى صَافَحَنِي وَهَنَّأَنِي.ইবন মাস‘ঊদ (রা.) বলেন, নবী (ﷺ) যখন আমাকে তাশাহহুদ শিক্ষা দেন তখন আমার হাত তাঁর দু’ হাতের মাঝে ছিল। কা‘ব ইবন মালিক (রা.) বলেন, একবার আমি মসজিদে ঢুকেই রাসূলুল্লাহ (ﷺ)-কে পেয়ে গেলাম। তখন তালহা ইবন ‘উবাইদুল্লাহ (রা.) আমার দিকে দৌড়ে এসে আমার সঙ্গে মুসাফাহা করলেন এবং আমাকে মুবারকবাদ জানালেন।"
সহিহ বুখারী : ৬২৬৪
সহিহ বুখারীহাদিস নম্বর ৬২৬৪
حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ، قَالَ حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي حَيْوَةُ، قَالَ حَدَّثَنِي أَبُو عَقِيلٍ، زُهْرَةُ بْنُ مَعْبَدٍ سَمِعَ جَدَّهُ عَبْدَ اللَّهِ بْنَ هِشَامٍ، قَالَ كُنَّا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَهْوَ آخِذٌ بِيَدِ عُمَرَ بْنِ الْخَطَّابِ.
আবদুল্লাহ ইবনু হিশাম (রাঃ) হতে বর্ণিতঃ
যে, আমরা নবী (ﷺ)-এর সঙ্গে ছিলাম। তখন তিনি উমর ইবন খাত্তাব (রাঃ)-এর হস্ত ধারণকৃত অবস্থায় ছিলেন।
আধুনিক প্রকাশনী- ৫৮২১, ইসলামিক ফাউন্ডেশন- ৫৭১৭
