৭৯/৫২. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৬৩০১ - অনুমতি চাওয়া
যেসব খেলাধুলা আল্লাহর আনুগত্য থেকে বিরত রাখে সেগুলো বাতিল (হারাম)।
وَمَنْ قَالَ لِصَاحِبِهِ تَعَالَ أُقَامِرْكَ وَقَوْلُهُ تَعَالَى : (وَمِنَ النَّاسِ مَنْ يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَنْ سَبِيلِ اللَّهِ).আর ঐ ব্যক্তির ব্যাপারে, যে তার বন্ধুকে বলল, চলো, আমি তোমার সাথে জুয়া খেলব। এ প্রসঙ্গে আল্লাহর বাণী: “মানুষের মধ্যে কেউ কেউ অজ্ঞতাবশত: অসার বাক্য ক্রয় করে নেয়।” (সূরা লুকমান ৩১/৬)"
সহীহ বুখারী : ৬৩০১
সহীহ বুখারীহাদিস নম্বর ৬৩০১
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ «مَنْ حَلَفَ مِنْكُمْ فَقَالَ فِي حَلِفِهِ بِاللاَّتِ وَالْعُزَّى. فَلْيَقُلْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ. وَمَنْ قَالَ لِصَاحِبِهِ تَعَالَ أُقَامِرْكَ. فَلْيَتَصَدَّقْ».
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ যদি শপথ করে এবং তার শপথে বলে লাত ও উয্যার শপথ, তা হলে সে যেন لاَ إِلٰهَ إِلاَّاللهُ বলে, আর যে তার বন্ধুকে বলেঃ এসো আমি তোমার সাথে জুয়া খেলবো সে যেন সদাকাহ করে।
