১০/১৮. অধ্যায়ঃ
মুসাফিরদের জামাআতের জন্য আজান ও ইকামাত দেয়া।
وَكَذَلِكَ بِعَرَفَةَ وَجَمْعٍ وَقَوْلُ الْمُؤَذِّنِ الصَّلَاةُ فِي الرِّحَالِ فِي اللَّيْلَةِ الْبَارِدَةِ أَوْ الْمَطِيرَةِ.‘আরাফা ও মুযদালিফায় একই হুকুম এবং শীতের রাতে ও প্রবল বর্ষণের সময় মুয়াজ্জিনের এ মর্মে ঘোষণা করা যে, “নিজ আবাস স্থলেই সালাত”।"
সহিহ বুখারী : ৬৩২
সহিহ বুখারীহাদিস নম্বর ৬৩২
مُسَدَّدٌ قَالَ أَخْبَرَنَا يَحْيَى عَنْ عُبَيْدِ اللهِ بْنِ عُمَرَ قَالَ حَدَّثَنِي نَافِعٌ قَالَ أَذَّنَ ابْنُ عُمَرَ فِي لَيْلَةٍ بَارِدَةٍ بِضَجْنَانَ ثُمَّ قَالَ صَلُّوا فِي رِحَالِكُمْ فَأَخْبَرَنَا أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم كَانَ يَأْمُرُ مُؤَذِّنًا يُؤَذِّنُ ثُمَّ يَقُولُ عَلَى إِثْرِهِ أَلاَ صَلُّوا فِي الرِّحَالِ فِي اللَّيْلَةِ الْبَارِدَةِ أَوْ الْمَطِيرَةِ فِي السَّفَرِ.
নাফি’ (রহঃ) হতে বর্ণিতঃ
প্রচণ্ড এক শীতের রাতে ইবন উমর (রাঃ) 'যাজনান' নামক স্থানে আজান দিলেন। অতঃপর তিনি ঘোষণা করলেনঃ তোমরা আবাস স্থলেই সালাত আদায় করে নাও। পরে তিনি আমাদের জানালেন যে, আল্লাহর রসূল (ﷺ) সফরের অবস্থায় বৃষ্টি অথবা তীব্র শীতের রাতে মুয়াজ্জিনকে আজান দিতে বললেন এবং সাথে সাথে এ কথাও ঘোষণা করতে বললেন যে, তোমরা নিজ বাসস্থলে সালাত আদায় কর।
(৬৬৬; মুসলিম ৬/৩, হাঃ ৬৯৭, আহমাদ ৪৫৮০) (আধুনিক প্রকাশনীঃ ৫৯৬,ইসলামী ফাউন্ডেশনঃ ৬০৪)
