১০/১৮. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ৬৩১ - আমাকে যেভাবে সালাত পড়তে দেখেছ

মুসাফিরদের জামাআতের জন্য আজান ও ইকামাত দেয়া।

وَكَذَلِكَ بِعَرَفَةَ وَجَمْعٍ وَقَوْلُ الْمُؤَذِّنِ الصَّلَاةُ فِي الرِّحَالِ فِي اللَّيْلَةِ الْبَارِدَةِ أَوْ الْمَطِيرَةِ.‘আরাফা ও মুযদালিফায় একই হুকুম এবং শীতের রাতে ও প্রবল বর্ষণের সময় মুয়াজ্জিনের এ মর্মে ঘোষণা করা যে, “নিজ আবাস স্থলেই সালাত”।"

আমাকে যেভাবে সালাত পড়তে দেখেছ: সালাত শেখা ও শেখানোর শিক্ষা

সহীহ বুখারীহাদিস নম্বর ৬৩১

مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ قَالَ حَدَّثَنَا أَيُّوبُ عَنْ أَبِي قِلاَبَةَ قَالَ حَدَّثَنَا مَالِكٌأَتَيْنَا إِلَى النَّبِيِّ ﷺ وَنَحْنُ شَبَبَةٌ مُتَقَارِبُونَ فَأَقَمْنَا عِنْدَهُ عِشْرِينَ يَوْمًا وَلَيْلَةً وَكَانَ رَسُولُ اللهِ ﷺ رَحِيمًا رَفِيقًا فَلَمَّا ظَنَّ أَنَّا قَدْ اشْتَهَيْنَا أَهْلَنَا أَوْ قَدْ اشْتَقْنَا سَأَلَنَا عَمَّنْ تَرَكْنَا بَعْدَنَا فَأَخْبَرْنَاهُ قَالَ ارْجِعُوا إِلَى أَهْلِيكُمْ فَأَقِيمُوا فِيهِمْ وَعَلِّمُوهُمْ وَمُرُوهُمْ وَذَكَرَ أَشْيَاءَ أَحْفَظُهَا أَوْ لاَ أَحْفَظُهَا وَصَلُّوا كَمَا رَأَيْتُمُونِي أُصَلِّي فَإِذَا حَضَرَتْ الصَّلاَةُ فَلْيُؤَذِّنْ لَكُمْ أَحَدُكُمْ وَلْيَؤُمَّكُمْ أَكْبَرُكُمْ

মালিক ইব্‌নু হুওয়াইরিছ (রাঃ) হতে বর্ণিতঃ

আমরা সমবয়সী একদল যুবক নবী (ﷺ)–এর নিকট হাজির হলাম। বিশদিন ও বিশ রাত আমরা তাঁর নিকট অবস্থান করলাম। আল্লাহর রাসূল (ﷺ) অত্যন্ত দয়ালু ও নম্র স্বভাবের লোক ছিলেন। তিনি যখন বুঝতে পারলেন যে, আমরা আমাদের পরিজনের নিকট ফিরে যেতে চাই বা ফিরে যাওয়ার জন্য উৎসুক হয়ে পড়েছি, তখন তিনি আমাদের জিজ্ঞেস করলেন, আমরা আমাদের পিছনে কাদের রেখে এসেছি। আমরা তাঁকে জানালাম।অতঃপর তিনি বললেনঃ তোমরা তোমাদের পরিজনের নিকট ফিরে যাও এবং তাদের মধ্যে বসবাস কর। আর তাদের (দ্বীন) শিক্ষা দাও, এবং (সৎ কাজের) নির্দেশ দাও। (বর্ণনাকারী বলেন) মালিক (রাঃ) আরও কয়েকটি বিষয় উল্লেখ করেছিলেন যা আমার মনে আছে বা মনে নেই। অতঃপর নবী (ﷺ) বলেছিলেন, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছ সেভাবে সালাত আদায় করবে। সালাতের সময় উপস্থিত হলে তোমাদের একজন যেন আজান দেয় এবং যে ব্যক্তি বয়সে বড় সে যেন ইমামত করে।

সহীহ বুখারী হাদিস ৬৩১-এর সারসংক্ষেপ

এই হাদিসে একদল সমবয়সী যুবকের ঘটনা এসেছে। তারা নবী (صلى الله عليه وسلم)-এর কাছে বিশ দিন ও রাত অবস্থান করে। নবী (صلى الله عليه وسلم) তাঁদের প্রতি দয়ালু ও কোমল ছিলেন। যখন তিনি বুঝলেন তারা পরিবারের কাছে ফিরতে চায়, তখন তাঁদের জিজ্ঞেস করলেন কাদের রেখে এসেছে। এরপর বললেন, পরিবারে ফিরে যাও, তাদের মধ্যে থাকো, তাদের শিক্ষা দাও এবং সৎ কাজের নির্দেশ দাও। তারপর তিনি বলেন, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছ, সেভাবে সালাত আদায় করবে। সালাতের সময় হলে একজন আযান দেবে এবং বয়সে বড় ব্যক্তি ইমামত করবে। এখানে মূল বিষয় সালাত শিক্ষা। হাদিসটি শেখায়, সালাতের পদ্ধতি নিজের ইচ্ছায় নয়; নবী (صلى الله عليه وسلم)-এর দেখা পদ্ধতি অনুসরণ করে শেখা ও শেখানো দরকার।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সালাত নবী (صلى الله عليه وسلم)-এর শেখানো পদ্ধতিতে আদায় করতে হবে।
  • শেখা দ্বীন পরিবার ও আপনজনদের শেখানো উচিত।
  • সালাতের সময় একজন আযান দেবে।
  • এই বর্ণনায় বয়সে বড়কে ইমাম করার নির্দেশ আছে।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন