১০/২৮. অধ্যায়ঃ
ইকামাত হয়ে গেলে কথা বলা।
সহিহ বুখারী : ৬৪৩
সহিহ বুখারীহাদিস নম্বর ৬৪৩
عَيَّاشُ بْنُ الْوَلِيدِ قَالَ حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى قَالَ حَدَّثَنَا حُمَيْدٌ قَالَ سَأَلْتُ ثَابِتًا الْبُنَانِيَّ عَنْ الرَّجُلِ يَتَكَلَّمُ بَعْدَ مَا تُقَامُ الصَّلاَةُ فَحَدَّثَنِي عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ أُقِيمَتْ الصَّلاَةُ فَعَرَضَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم رَجُلٌ فَحَبَسَهُ بَعْدَ مَا أُقِيمَتْ الصَّلاَةُ.
হুমাইদ (রাঃ) হতে বর্ণিতঃ
সালাতের ইকামত হয়ে যাবার পর কোনো ব্যক্তি কথা বললে তার সম্পর্কে আমি সাবিত বুনানীকে জিজ্ঞেস করলে তিনি আমাকে আনাস ইবন মালিক (রাঃ) হতে বর্ণিত একটি হাদিস বর্ণনা করলেন। সালাতের ইকামত দেয়া হয় এমন সময় এক ব্যক্তি নবী (ﷺ)-এর নিকট এলো এবং ইকামতের পরও তাঁকে কথার মধ্যে ব্যস্ত রাখল।
(৬৪২) (আধুনিক প্রকাশনীঃ ৬০৭,ইসলামী ফাউন্ডেশনঃ ৬১৫)
