৮১/৩৯. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৬৫০৪ - কোমল হওয়া
নবী (ﷺ)-এর বাণী: “আমাকে ও কেয়ামাতকে পাঠানো হয়েছে এ দু’টি আঙ্গুলের মত”। আল্লাহর ইরশাদ: কেয়ামতের ব্যাপার তো চোখের পলকের মত বরং তাত্থেকেও দ্রুত। আল্লাহ সব কিছু করতেই সক্ষম। (সূরা নাহল ১৬/৭৭)
সহীহ বুখারী : ৬৫০৪
সহীহ বুখারীহাদিস নম্বর ৬৫০৪
عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدٍ هُوَ الجُعْفِيُّ حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ قَتَادَةَ وَأَبِي التَّيَّاحِ عَنْ أَنَسٍ عَنْ النَّبِيِّ ﷺ قَالَ بُعِثْتُ أَنَا وَالسَّاعَةَ كَهَاتَيْنِ
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেনঃ আমাকে পাঠানো হয়েছে কিয়ামতের সঙ্গে এ রকম।
