৮১/৪৭. অধ্যায়ঃ
আল্লাহর বাণী: তারা কি চিন্তা করে না যে (তাদের মৃত্যুর পর) তাদেরকে আবার উঠানো হবে, এক মহা দিবসে। যেদিন মানুষ বিশ্বজগতের প্রতিপালকের সামনে দাঁড়াবে। (সূরা আল-মুতাফফিফীন ৮৩/৪-৬)
﴿وَتَقَطَّعَتْ بِهِمُ﴾ সম্পর্কে ইবন ‘আব্বাস (রা.) বলেন, সেদিন দুনিয়ার যাবতীয় যোগসূত্র ছিন্ন হয়ে যাবে।
সহিহ বুখারী : ৬৫৩১
সহিহ বুখারীহাদিস নম্বর ৬৫৩১
إِسْمَاعِيلُ بْنُ أَبَانَ حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ حَدَّثَنَا ابْنُ عَوْنٍ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ عَنْ النَّبِيّإ صلى الله عليه وسلم {يَوْمَ يَقُومُ النَّاسُ لِرَبِّ الْعَالَمِيْنَ} قَالَ يَقُومُ أَحَدُهُمْ فِي رَشْحِهِ إِلَى أَنْصَافِ أُذُنَيْهِ
ইব্নু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
ইবন উমর (রাঃ) নবী (ﷺ) হতে বর্ণিত। আল্লাহর বাণী: যেদিন মানুষ বিশ্বজগতের প্রতিপালকের সামনে দাঁড়াবে। নবী (ﷺ) বলেনঃ মানুষ দণ্ডায়মান হবে কান পর্যন্ত ঘামে ডুবে থাকা অবস্থায়।
আধুনিক প্রকাশনী- ৬০৮১, ইসলামিক ফাউন্ডেশন- ৬০৮৭
