১০/৩৯. অধ্যায়ঃ
রোগাক্রান্ত ব্যক্তির কী পরিমাণ রোগাক্রান্ত অবস্থায় জামাআতে শামিল হওয়া উচিত।
সহিহ বুখারী : ৬৬৪
সহিহ বুখারীহাদিস নম্বর ৬৬৪
حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ، قَالَ حَدَّثَنِي أَبِي قَالَ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ إِبْرَاهِيمَ، قَالَ الأَسْوَدُ قَالَ كُنَّا عِنْدَ عَائِشَةَ ـ رضى الله عنها ـ فَذَكَرْنَا الْمُوَاظَبَةَ عَلَى الصَّلاَةِ وَالتَّعْظِيمَ لَهَا، قَالَتْ لَمَّا مَرِضَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَرَضَهُ الَّذِي مَاتَ فِيهِ، فَحَضَرَتِ الصَّلاَةُ فَأُذِّنَ، فَقَالَ " مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ بِالنَّاسِ ". فَقِيلَ لَهُ إِنَّ أَبَا بَكْرٍ رَجُلٌ أَسِيفٌ، إِذَا قَامَ فِي مَقَامِكَ لَمْ يَسْتَطِعْ أَنْ يُصَلِّيَ بِالنَّاسِ، وَأَعَادَ فَأَعَادُوا لَهُ، فَأَعَادَ الثَّالِثَةَ فَقَالَ " إِنَّكُنَّ صَوَاحِبُ يُوسُفَ، مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ بِالنَّاسِ ". فَخَرَجَ أَبُو بَكْرٍ فَصَلَّى، فَوَجَدَ النَّبِيُّ صلى الله عليه وسلم مِنْ نَفْسِهِ خِفَّةً، فَخَرَجَ يُهَادَى بَيْنَ رَجُلَيْنِ كَأَنِّي أَنْظُرُ رِجْلَيْهِ تَخُطَّانِ مِنَ الْوَجَعِ، فَأَرَادَ أَبُو بَكْرٍ أَنْ يَتَأَخَّرَ، فَأَوْمَأَ إِلَيْهِ النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ مَكَانَكَ، ثُمَّ أُتِيَ بِهِ حَتَّى جَلَسَ إِلَى جَنْبِهِ. قِيلَ لِلأَعْمَشِ وَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي وَأَبُو بَكْرٍ يُصَلِّي بِصَلاَتِهِ، وَالنَّاسُ يُصَلُّونَ بِصَلاَةِ أَبِي بَكْرٍ فَقَالَ بِرَأْسِهِ نَعَمْ. رَوَاهُ أَبُو دَاوُدَ عَنْ شُعْبَةَ عَنِ الأَعْمَشِ بَعْضَهُ. وَزَادَ أَبُو مُعَاوِيَةَ جَلَسَ عَنْ يَسَارِ أَبِي بَكْرٍ فَكَانَ أَبُو بَكْرٍ يُصَلِّي قَائِمًا.
আসওয়াদ (রহঃ) হতে বর্ণিতঃ
একদা আমরা আয়েশা (রাঃ)-এর নিকট বসে নিয়মিত সালাত আদায় ও তার মর্যাদা সম্পর্কে আলোচনা করছিলাম। আয়েশা (রাঃ) বললেন, আল্লাহর রসূল (ﷺ) যখন অন্তিম রোগে আক্রান্ত হলেন, তখন সালাতের সময় হলে আজান দেয়া হলো। তখন তিনি বললেন, আবু বকরকে লোকদের নিয়ে সালাত আদায় করতে বল। তাঁকে বলা হলো যে, আবু বকর (রাঃ) অত্যন্ত কোমল হৃদয়ের লোক, তিনি যখন আপনার স্থানে দাঁড়াবেন তখন লোকদের নিয়ে সালাত আদায় করা তার পক্ষে সম্ভব হবে না। আল্লাহর রসূল (ﷺ) আবার সে কথা বললেন এবং তাঁরাও আবার তাই বললেন। তৃতীয়বারও তিনি সে কথা বলে বললেন, তোমরা ইউসুফের সাথীদের মত। আবু বকরকে নির্দেশ দাও যেন লোকদের নিয়ে সালাত আদায় করে নেয়। আবু বকর (রাঃ) এগিয়ে গিয়ে সালাত শুরু করলেন। এদিকে নবী (ﷺ) নিজেকে একটু হালকা অনুভব করলেন। দুইজন লোকের কাঁধে ভর দিয়ে বেরিয়ে এলেন। আয়েশা (রাঃ) বলেন, আমার চোখে এখনও স্পষ্ট ভাসছে। অসুস্থতার কারণে তাঁর দুই পা মাটির ওপর দিয়ে হেঁচড়ে যাচ্ছিল। তখন আবু বকর (রাঃ) পিছনে সরে আসতে চাইলেন। নবী (ﷺ) তাঁকে স্বস্থানে থাকার জন্য ইঙ্গিত করলেন। অতঃপর আল্লাহর রসূল (ﷺ)-কে আনা হলো, তিনি আবু বকর (রাঃ)-এর পাশে বসলেন। আমাশকে জিজ্ঞেস করা হলো: তাহলে নবী (ﷺ) ইমামাত করছিলেন। আর আবু বকর (রাঃ) আল্লাহর রসূল (ﷺ)-এর অনুসরণে সালাত আদায় করছিলেন এবং লোকেরা আবু বকর (রাঃ)-এর সালাতের অনুসরণ করছিল। আমাশ (রহঃ) মাথার ইঙ্গিতে বললেন, হ্যাঁ। আবু দাউদ (রহঃ) শু'বা (রহঃ) সূত্রে আমাশ (রহঃ) হতে হাদিসের কিয়দংশ উল্লেখ করেছেন। আবু মু'আবিয়াহ (রহঃ) অতিরিক্ত বলেছেন, তিনি আবু বকর (রাঃ)-এর বাঁ দিকে বসেছিলেন এবং আবু বকর (রাঃ) দাঁড়িয়ে সালাত আদায় করছিলেন।
