৮৪/১. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৬৭০৮ - শপথের কাফফারা
আল্লাহর বাণী: এরপর কাফফারা দশজন দরিদ্রকে খাওয়ানো-(সূরা আল-মায়িদা ৫/৮৯)।
وَمَا أَمَرَ النَّبِيُّ ﷺ حِينَ نَزَلَتْ ﴾فَفِدْيَةٌ مِنْ صِيَامٍ أَوْ صَدَقَةٍ أَوْ نُسُكٍ﴿ وَيُذْكَرُ عَنِ ابْنِ عَبَّاسٍ وَعَطَاءٍ وَعِكْرِمَةَ مَا كَانَ فِي الْقُرْآنِ أَوْ أَوْ فَصَاحِبُهُ بِالْخِيَارِ وَقَدْ خَيَّرَ النَّبِيُّ ﷺ كَعْبًا فِي الْفِدْيَةِযখন এ আয়াত অবতীর্ণ হল, তখন রাসূলুল্লাহ (ﷺ) যে নির্দেশ দিয়েছিলেন তা হচ্ছে: “ফিদ্ইয়া-এর মধ্যে সওম, সদাকা অথবা কুরবানী করা।” (আল-বাকারা ২/১৯৬) ইবন ‘আব্বাস, ‘আত্বা ও ইকরামা (রহঃ) হতে বর্ণিত আছে যে, কুরআন মাজীদে যেখানে أَوْ أَوْ (অথবা, অথবা) শব্দ আছে কুরআনের অনুসারীদের জন্য সেখানে যে কোনো একটি পন্থা গ্রহণের অধিকার রয়েছে। নবী (ﷺ) কা‘ব (রাঃ)-কে ফিদ্ইয়া আদায়ের ব্যাপারে যে কোনো একটি পন্থা গ্রহণের স্বাধীনতা দিয়েছিলেন।"
সহীহ বুখারী : ৬৭০৮
সহীহ বুখারীহাদিস নম্বর ৬৭০৮
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا أَبُو شِهَابٍ، عَنِ ابْنِ عَوْنٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ، قَالَ أَتَيْتُهُ يَعْنِي النَّبِيَّ ﷺ فَقَالَ «ادْنُ». فَدَنَوْتُ فَقَالَ " أَيُؤْذِيكَ هَوَامُّكَ ". قُلْتُ نَعَمْ. قَالَ «فِدْيَةٌ مِنْ صِيَامٍ أَوْ صَدَقَةٍ أَوْ نُسُكٍ». وَأَخْبَرَنِي ابْنُ عَوْنٍ عَنْ أَيُّوبَ قَالَ صِيَامُ ثَلاَثَةِ أَيَّامٍ، وَالنُّسُكُ شَاةٌ، وَالْمَسَاكِينُ سِتَّةٌ.
কা‘ব ইবনু ‘উজরাহ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি একবার নবী (ﷺ)-এর নিকট হাযির হলাম। তখন তিনি বললেনঃ কাছে এসো। তখন আমি তাঁর কাছে গেলাম। তখন তিনি বললেনঃ তোমাকে কি তোমার উকুন কষ্ট দিচ্ছে? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেনঃ সাওম অথবা সদকা অথবা কুরবানী করে ফিদিয়া আদায় কর। ইব্নু আউন আইউব থেকে আমার নিকট বর্ণনা করেন যে, সাওম তিন দিন, কুরবানী একটি বক্রী আর মিস্কীনের সংখ্যা হচ্ছে ছয়।
[৮৩] শপথ ভঙ্গের কাফ্ফারা হল দশজন মিস্কিনকে খানা খাওয়ানো অথবা তিন দিন সিয়াম পালন অথবা একটি ছাগল কুরবানী (সাদাক্বাহ) করা। (ফাতহুল বারী)
