৯২/৫. অধ্যায়ঃ
ফিতনার ব্যাপ্তি।
সহিহ বুখারী : ৭০৬৩
সহিহ বুখারীহাদিস নম্বর ৭০৬৩
مُسَدَّدٌ حَدَّثَنَا عُبَيْدُ اللهِ بْنُ مُوسَى عَنْ الأَعْمَشِ عَنْ شَقِيقٍ قَالَ كُنْتُ مَعَ عَبْدِ اللهِ وَأَبِي مُوسَى فَقَالاَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِنَّ بَيْنَ يَدَيْ السَّاعَةِ لأيَّامًا يَنْزِلُ فِيهَا الْجَهْلُ وَيُرْفَعُ فِيهَا الْعِلْمُ وَيَكْثُرُ فِيهَا الْهَرْجُ وَالْهَرْجُ الْقَتْلُ.
শাকিক হতে বর্ণিতঃ
আমি আবদুল্লাহ ও আবু মূসা (রাঃ)-এর সঙ্গে ছিলাম। তাঁরা বলেন, নবী (ﷺ) বলেছেনঃ অবশ্যই কেয়ামতের আগে এমন একটি সময় আসবে যখন সব জায়গায় মূর্খতা ছড়িয়ে পড়বে এবং ইলম উঠিয়ে নেয়া হবে। সে সময় ‘হারজ’ বর্ধিত হবে। আর ‘হারজ’ হল (মানুষ) হত্যা।
আধুনিক প্রকাশনী- ৬৫৭১, ইসলামিক ফাউন্ডেশন- ৬৫৮৪
