১০/৬৭. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ৭১২ - আবু বকর (রাঃ)-এর ইমামতি ও তাকবীর শোনানো

লোকদেরকে ইমামের তাকবীর শোনান।

আবু বকর (রাঃ)-এর ইমামতি: নবী (صلى الله عليه وسلم)-এর অসুস্থতার সময়ের ঘটনা

সহীহ বুখারীহাদিস নম্বর ৭১২

حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دَاوُدَ، قَالَ حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ لَمَّا مَرِضَ النَّبِيُّ ﷺ مَرَضَهُ الَّذِي مَاتَ فِيهِ أَتَاهُ بِلاَلٌ يُؤْذِنُهُ بِالصَّلاَةِ فَقَالَ «مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ ". قُلْتُ إِنَّ أَبَا بَكْرٍ رَجُلٌ أَسِيفٌ، إِنْ يَقُمْ مَقَامَكَ يَبْكِي فَلاَ يَقْدِرُ عَلَى الْقِرَاءَةِ. قَالَ «مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ ". فَقُلْتُ مِثْلَهُ فَقَالَ فِي الثَّالِثَةِ أَوِ الرَّابِعَةِ " إِنَّكُنَّ صَوَاحِبُ يُوسُفَ، مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ ". فَصَلَّى وَخَرَجَ النَّبِيُّ ﷺ يُهَادَى بَيْنَ رَجُلَيْنِ، كَأَنِّي أَنْظُرُ إِلَيْهِ يَخُطُّ بِرِجْلَيْهِ الأَرْضَ، فَلَمَّا رَآهُ أَبُو بَكْرٍ ذَهَبَ يَتَأَخَّرُ، فَأَشَارَ إِلَيْهِ أَنْ صَلِّ، فَتَأَخَّرَ أَبُو بَكْرٍ ـ رضى الله عنه ـ وَقَعَدَ النَّبِيُّ ﷺ إِلَى جَنْبِهِ، وَأَبُو بَكْرٍ يُسْمِعُ النَّاسَ التَّكْبِيرَ.تَابَعَهُ مُحَاضِرٌ عَنِ الأَعْمَشِ.

'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) অন্তিম রোগে আক্রান্ত থাকাকালে একবার বিলাল (রাঃ) তাঁর নিকট এসে সালাতের (সময় হওয়ার) সংবাদ দিলেন। নবী (ﷺ) বললেনঃআবূ বক্‌রকে বল, যেন লোকদের নিয়ে সালাত আদায় করে। [‘আয়িশা (রাঃ) বললেন] আমি বললাম, আবূ বকর (রাঃ) কোমল হৃদয়ের লোক, তিনি আপনার স্থানে দাঁড়ালে কেঁদে ফেলবেন এবং কিরাআত পড়তে পারবেন না। তিনি আবার বললেনঃআবূ বকরকে বল, সালাত আদায় করতে। আমি আবারও সেকথা বললাম। তখন তৃতীয় বা চতুর্থবারে তিনি বললেন, তোমরা তো ইউসুফের (আঃ)–সাথী রমণীদেরই মত। আবূ বকর (রাঃ) কে বল, সে যেন লোকদের নিয়ে সালাত আদায় করে।আবূ বকর (রাঃ) লোকদের নিয়ে সালাত আদায় করতে লাগলেন, ইতিমধ্যে নবী (ﷺ) দু’জন লোকের কাঁধে ভর করে বের হলেন। [‘আয়িশা (রাঃ) বললেনঃ] আমি যেন এখনও সে দৃশ্য দেখতে পাই, তিনি দু’পা মাটির উপর দিয়ে হেঁচড়িয়ে যান। আবূ বকর (রাঃ) তাঁকে দেখতে পেয়ে পিছনে সরে আসতে লাগলেন। নবী (ﷺ) ইঙ্গিতে তাঁকে সালাত আদায় করতে বললেন, (তবুও) আবূ বকর (রাঃ) পিছনে সরে আসলেন। নবী (ﷺ) তাঁর পাশে বসলেন, আবূ বকর (রাঃ) তাকবির শুনাতে লাগলেন।মুহাযির (রহঃ) আমাশ (রহঃ) হতে হাদীস বর্ণনায় ‘আবদুল্লাহ্‌ ইব্‌নু দাউদ (রহঃ) –এর অনুসরণ করেছেন।

সহীহ বুখারী হাদিস ৭১২-এর সারসংক্ষেপ

এই হাদিসে নবী (صلى الله عليه وسلم)-এর অন্তিম রোগের সময়ের একটি ঘটনা এসেছে। বিলাল (রাঃ) সালাতের সময় জানালে নবী (صلى الله عليه وسلم) বলেন, আবু বকর (রাঃ)-কে বল, যেন তিনি লোকদের নিয়ে সালাত আদায় করেন। আয়িশা (রাঃ) বলেন, আবু বকর (রাঃ) কোমল হৃদয়ের মানুষ; তিনি কেঁদে ফেললে কিরাত পড়তে পারবেন না। তবুও নবী (صلى الله عليه وسلم) একই নির্দেশ দেন। পরে আবু বকর (রাঃ) সালাত শুরু করেন। নবী (صلى الله عليه وسلم) দুজনের কাঁধে ভর করে বের হন। আবু বকর (রাঃ) পিছনে সরে আসতে চাইলে নবী (صلى الله عليه وسلم) ইশারায় তাঁকে সালাত চালিয়ে যেতে বলেন। এরপর নবী (صلى الله عليه وسلم) পাশে বসেন এবং আবু বকর (রাঃ) মানুষকে তাকবীর শুনাতে থাকেন।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নবী (صلى الله عليه وسلم) অসুস্থ অবস্থায় আবু বকর (রাঃ)-কে ইমামতির নির্দেশ দেন।
  • আবু বকর (রাঃ)-এর কোমল হৃদয়ের কথা হাদিসে এসেছে।
  • ইমামের তাকবীর মানুষকে শুনিয়ে দেওয়ার ঘটনা এই বর্ণনায় আছে।
  • নবী (صلى الله عليه وسلم) ইশারার মাধ্যমে সালাতের নেতৃত্ব চালু রাখতে বলেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন