৯৪/৯. অধ্যায়ঃ
لو ‘যদি’ শব্দটি কতটা বৈধ।
وَقَوْلُهُ تَعَالَى: {أَنْ لَوْ كَانَ لَنَا مِنَ الْأَمْرِ شَيْءٌ مَا قُتِلْنَا هَاهُنَا} {لَوْ أَطَاعُونَا مَا قُتِلُوا} {وَلَوْ كُنْتُ أَعْلَمُ الْغَيْبَ لَاسْتَكْثَرْتُ مِنَ الْخَيْرِ} {وَلَوْ رَدُّوا لَعَادُوا لِمَا نُهُوا عَنْهُ} {وَلَوْ أَنَّنَا نَزَّلْنَا إِلَيْهِمُ الْمَلَائِكَةَ} وَفِي قِصَّةِ شُعَيْبٍ {وَلَوْلَا رَهْطُكَ لَرَجَمْنَاكَ} {وَلَوْلَا كَلِمَةٌ سَبَقَتْ مِنْ رَبِّكَ} {وَلَوْلَا دَفْعُ اللَّهِ النَّاسَ بَعْضَهُمْ بِبَعْضٍ} {وَلَوْ شَاءَ رَبُّكَ مَا فَعَلُوهُ} {وَلَوْ شَاءَ اللَّهُ مَا اقْتَتَلُوا} {وَلَوْ أَنَّ أَهْلَ الْقُرَى آمَنُوا وَاتَّقَوْا} {وَلَوْ أَنَّهُمْ آمَنُوا وَاتَّقَوْا} {وَلَوْ أَنَّهُمْ فَعَلُوا مَا يُوعَظُونَ بِهِআল্লাহর বাণী: আমাদের যদি কোনো ক্ষমতা থাকত তবে আমরা এখানে নিহত হতাম না। (সূরা আলে ‘ইমরান ৩/১৫৪)। যদি তারা আমাদের কথা মানত তবে নিহত হত না। (সূরা আলে ‘ইমরান ৩/১৬৮)। আমি যদি অদৃশ্যের খবর জানতাম তবে আমি প্রভূত কল্যাণ লাভ করতাম। (সূরা আল-আ‘রাফ ৭/১৮৮)। তারা যদি ফিরেও আসে তবু যা করতে তাদেরকে নিষেধ করা হয়েছে তাই করবে। (সূরা আল-আন‘আম ৬/২৮)। যদি আমি তাদের কাছে ফিরিশতা পাঠাতাম...। (সূরা আল-আন‘আম ৬/১১১)। শু‘আইব (আ.)-এর ঘটনায় আছে, যদি তোমার স্বগোত্রীয়রা না থাকত তবে আমি তোমাকে পাথর মেরে হত্যা করতাম। (সূরা হূদ ১১/৯১)। যদি তোমার রবের পূর্ব সিদ্ধান্ত না থাকত। (সূরা ত্ব-হা ২০/১২৯)। আল্লাহ যদি মানব জাতির এক দলকে অন্য দল দ্বারা প্রতিহত না করতেন। (সূরা আল-বাকারা ২/২৫১)। তোমার রব যদি ইচ্ছে করতেন তবে তারা তা করত না। (সূরা আল-আন‘আম ৬/১১২)। আল্লাহ যদি ইচ্ছে করতেন তবে তারা যুদ্ধ-বিগ্রহে লিপ্ত হত না। (সূরা আল-বাকারা ২/২৫৩)। যদি জনপদের অধিবাসীরা ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত। (সূরা আল-আ‘রাফ ৭/৯৬)। যদি তারা ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত। (সূরা আল-বাকারা ২/১০৩)। তাদেরকে যে উপদেশ দেয়া হয়েছে তারা যদি তা করত। (সূরা আন-নিসা ৪/৬৬)وَقَوْلُهُ تَعَالَى: {لَوْ أَنَّ لِي بِكُمْ قُوَّةًআল্লাহর বাণী: তোমাদের দমন করার ক্ষমতা আমার যদি থাকত! (সূরা হূদ ১১/৮০)"
সহিহ বুখারী : ৭২৪৩
সহিহ বুখারীহাদিস নম্বর ৭২৪৩
مُسَدَّدٌ حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ حَدَّثَنَا أَشْعَثُ عَنْ الأَسْوَدِ بْنِ يَزِيدَ عَنْ عَائِشَةَ قَالَتْ سَأَلْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم عَنْ الْجَدْرِ أَمِنَ الْبَيْتِ هُوَ قَالَ نَعَمْ قُلْتُ فَمَا لَهُمْ لَمْ يُدْخِلُوهُ فِي الْبَيْتِ قَالَ إِنَّ قَوْمَكِ قَصَّرَتْ بِهِمْ النَّفَقَةُ قُلْتُ فَمَا شَأْنُ بَابِهِ مُرْتَفِعًا قَالَ فَعَلَ ذَاكِ قَوْمُكِ لِيُدْخِلُوا مَنْ شَاءُوا وَيَمْنَعُوا مَنْ شَاءُوا وَلَوْلاَ أَنَّ قَوْمَكِ حَدِيثٌ عَهْدُهُمْ بِالْجَاهِلِيَّةِ فَأَخَافُ أَنْ تُنْكِرَ قُلُوبُهُمْ أَنْ أُدْخِلَ الْجَدْرَ فِي الْبَيْتِ وَأَنْ أَلْصِقْ بَابَهُ فِي الأَرْضِ.
আয়িশা (রাঃ) হতে বর্ণিতঃ
আমি নবী (ﷺ)-কে কাবার বাইরের দেয়াল (হাতীম) সম্পর্কে জিজ্ঞেস করলাম যে, সেটা কি কাবা ঘরের অংশ? তিনি বললেনঃ হ্যাঁ। আমি বললাম, তাহলে তারা এ অংশকে ঘরে শামিল করল না কেন? তিনি বললেনঃ তোমার গোত্রের খরচে কমতি দেখা দিয়েছিল। আমি বললামঃ এর দরজাটা এত উঁচুতে বানানো হল কেন? তিনি বললেনঃ এটা তোমার কওম এ জন্য করেছিল, যাতে তারা যাকে ইচ্ছে ঢুকতে দেবে এবং যাকে ইচ্ছে বাধা দেবে। তোমার কওম যদি সবে জাহিলিয়্যাত মুক্ত না হত, অতঃপর তাদের অন্তর বিগড়ে যাবার আশঙ্কা না করতাম তাহলে দেয়ালটিকে ঘরের মাঝে শামিল করে দিতাম এবং এর দরজাকে ভূমি বরাবর করে দিতাম।
আধুনিক প্রকাশনী- ৬৭৩৬, ইসলামিক ফাউন্ডেশন- ৬৭৪৯
